আবদুল ওদুদ: মুর্শিদাবাদ জেলায় আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যে উদযাপিত হল ঈদ উল ফিতর। বহরমপুর, জঙ্গিপুর, ডোমকল, কান্দি সহ সমস্ত ব্লকেই ছিল মুসলিম সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও খুশির ভাব। মুর্শিদাবাদ জেলায় বেশিরভাগই ঈদগাহ ময়দানে সকাল সাতটা থেকে সাড়ে আটটার মধ্যেই ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। সকাল হতেই নতুন পাঞ্জাবি, নতুন জামা -কাপড় ,আতর, সুরমা দিয়ে মানুষ ঈদগাহ ময়দানে হাজির হন ।
আরও পড়ুন:
জেলা প্রশাসন সূত্রে খবর জেলা সমস্ত ব্লক এই সুষ্ঠভাবে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে কোথাও কোন সমস্যা হয়নি। বহরমপুরে কবরস্থানে লাশ চুরির ঘটনাকে কেন্দ্র করে সামান্য উত্তেজনা দেখা দিলে জেলা প্রশাসন এবং মুর্শিদাবাদ জেলা ইমাম সংগঠনের নেতা মাওলানা আবদুর রাজ্জাকের সহযোগিতায় তারা দ্রুত সমাধান হয়।
আরও পড়ুন:
রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন বলেন তার এলাকায় ঈদ উপলক্ষে মানুষের মধ্যে ছিল আনন্দ এবং উচ্ছ্বাস। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ খলিলুর রহমান বলেন, তাঁর কেন্দ্রে মানুষের মধ্যে ছিল উৎসাহ এবং খুশির ঈদে সকলে শামিল হয়েছেন।
তিনি বলেন, জঙ্গীপুর এলাকার বেশিরভাগ মানুষই রাজমিস্ত্রি এবং পরিযায়ী শ্রমিক । তিনি বলেন,ভালো লাগছে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরে এসেছেন তাঁরা পরিবারের সঙ্গে ঈদ পালন করছেন।আরও পড়ুন:
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ আবু তাহের খান বলেন, আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ উল ফিতর সকলকে শুভেচ্ছা। খুশির ঈদে সকলের সামিল হয়েছেন ।
আগামী দিনেও এই আনন্দধারা অব্যাহত থাকুক সকলের মধ্যে। লালগোলা ব্লকেও ছিল ঈদের আনন্দে ভরপুর।আরও পড়ুন:
লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী বলেন ,আলহামদুলিল্লাহ। সকাল থেকে মানুষের মধ্যে খুশির আবহ তৈরি হয় ।সকলে ঈদগাহের ময়দানে হাজির হন ।লালগোলাবাসিকে তিনি ঈদের শুভেচ্ছা জানান।