পুবের কলম, ওয়েবডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন হল তৃণমূল ভবনে। জাতীয় পতাকা উত্তোলন করলেন মনীষ গুপ্ত। দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখেন তিনি।

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন তৃণমূল ভবনে

উপস্থিত ছিলেন পুবের কলমের এডিটর, সাবেক সাংসদ আহমেদ হাসান ইমরান, শান্তুনু সেন, অলোক দাস, ওয়াইজুল হক, তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয় প্রকাশ মজুমদার প্রমুখ। ছিলেন তৃণমূল মাইনোরিটি সেলের বিজলী রহমান, মোক্তার আলি প্রমুখ।

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন তৃণমূল ভবনে

এদিন সকাল পৌনে দশটায় অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্ত হয়। এদিন বিশিষ্টরা একে একে শহিদ বেদিতে মাল্য অর্পণ করেন।