১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ বিস্ফোরণ পাথর খাদানে, তামিলনাড়ুতে ৪ জনের মৃত্যু, আহত বহু

পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৪ জনের। বুধবার তামিলনাড়ুর কড়িয়াপট্টির পাথর খাদানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাতেই ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন বহু। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকারীরা। তবে আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়াতে পারে।

আরও পড়ুন: মেঘালয়ে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪ শ্রমিক

প্রশাসন সূত্রে খবর, পাথর খাদানের পাথর ভাঙার জন্য বিস্ফোরক মজুত ছিল স্টোরেজ রুমে। হঠাৎ সেই ঘরেই বিস্ফোরক ঘটে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, ২০ কিলোমিটার পর্যন্ত এলাকা কেপে ওঠে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভীতসন্ত্রস্ত স্থানীয়রা। তারা রাস্তা অবরোধ করে পাথর খাদান বন্ধের দাবি তুলেছেন। জানা গিয়েছে, ইতিমধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ বাহিনী।

আরও পড়ুন: ছত্তিশগড়ে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ শ্রমিকের মৃত্যু, আহত ৫

আরও পড়ুন: শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজান: আজ প্রথম তারাবি, আগামীকাল থেকে শুরু রোজা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভয়াবহ বিস্ফোরণ পাথর খাদানে, তামিলনাড়ুতে ৪ জনের মৃত্যু, আহত বহু

আপডেট : ১ মে ২০২৪, বুধবার