০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রের উড়ালপুলে, ঘটনায় মৃত ২

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রে। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে গেল স্কুটার। ঘটনায় মৃত দুই। মঙ্গলবার মধ্যরাতে থানের ক্যাসেল মিল নাকা এলাকার উড়ালপুলে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর,নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারটি ধাক্কা মারে উড়ালপুলের দেওয়ালে। এরপর নীচে পড়ে যান দু’‌জন। তড়িঘড়ি করে তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসারত ডক্টর ।

আরও পড়ুন: কেরালার কোঝিকোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় মৃত ৪, আশঙ্কাজনক ১

মৃতদের নাম প্রতীক বিনোদ মোর (২১) এবং রাজেশ প্রসাদ গুপ্তা (২৬)। প্রতীক থানে শহরের লোকমান্য নগরের বাসিন্দা। রাজেশের বাড়ি উল্লাসনগরে। দু’জনেই স্কুটারে মাজিওয়াড়া থেকে থানে স্টেশনের দিকে যাচ্ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারানোর ফলে উড়ালপুলের দেওয়ালে ধাক্কা লাগে স্কুটারটির।

আরও পড়ুন: যুবভারতীকাণ্ড: পদত্যাগ করতে চান রাজ্যের ক্রীড়া মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে প্রস্তাব অরুপের

কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে তা আরও খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দু’টি পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: হলদিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত ২, জখম অন্তত ৫

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রের উড়ালপুলে, ঘটনায় মৃত ২

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার