পুবের কলম, ওয়েবডেস্ক: প্রবল বর্ষণে গুজরাটে দেওয়াল ধসে মৃত্যু হল তিনজনের। বাজ পড়ে মৃত্যু হয়েছে আরও একজনের। রবিবার রাতে গুজরাটের মরবি জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনায় কেড়ে নিল চারজনের প্রাণ।
আরও পড়ুন:
রবিবার রাতে যখন একই পরিবারের তিনজন যখন ঘুমোচ্ছিলেন, তখন তাদের ওপরে দেওয়াল ধসে পড়ে। হালভাদ থানার থেকে জানানো হয়েছে, গুজরাটের মরবি জেলায় সুন্দরীভবনী গ্রামে এই ঘটনা ঘটে।
দেওয়াল ধসে মৃত্যু হয়েছে এক মহিলা সহ তার স্বামী, দেওরের। মৃতদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অন্যদিকে ঝিকিয়ারী গ্রামে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। রাজ্য ইমার্জেন্সি অপারেশন সেন্টার সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় মধ্যে গুজরাটের ৯১টি এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির খবর পাওয়া গেছে।