০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশে মর্গে মৃতদেহের চোখ উধাও, ৪ সদস্যের টিম গঠন করে তদন্তের নির্দেশ

পুবের কলম, ওয়েবডেস্ক: মৃতদেহের চোখ খুবলে নেওয়ার অভিযোগ উঠল মধ্যপ্রদেশে একটি হাসপাতালের বিরুদ্ধে। প্রাথমিকের ভাবে অনুমান ইঁদুর এই কাণ্ড ঘটিয়েছে। মধ্যপ্রদেশের সাগর জেলা হাসপাতালের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। হাসপাতাল থেকে রহস্যজনকভাবে এই চোখ খুবলে নেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ১৫ দিনের মধ্যে মধ্যপ্রদেশের মর্গ থেকে পর পর দুটি দেহ থেকে চোখ খুবলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে প্রথম ঘটনাটি ঘটে গত ৪ জানুয়ারি পরবর্তী ঘটনাটি ঘটে ১৯ জানুয়ারি।

৩২ বছর বয়সী মোতিলাল গাউন্ড নামে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকেরা। হাসপাতালের ওপিডিতে নিয়ে আসার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সকালে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় দেখা যায় চোখ দুটি উধাও। সূত্রের খবর, ডিপ ফ্রিজারের খারাপ হয়ে যাওয়ার কারণে দেহটি মর্গের খোলা টেবিলে রাখা হয়েছিল। এর পর ২৫ বছর বয়সী রমেশ অহিওয়ার নামে এক ব্যক্তিকে ১৬ জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে ভেন্টিলেটরে রাখা হয়। পরের দিন তার মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর গত ১৫ জানুয়ারি বাড়ির কাউকে কিছু না জানিয়ে একা বের হয়ে যান এই রমেশ। তার পরে তার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয়। এর পরেই রমেশকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৯ জানুয়ারি দেহ যখন মর্গের ডিপ ফ্রিজ থেকে বের করা হয়, তখন দেহ থেকে চোখ উধাও ছিল।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে সাত বছরের শিশুকে ধর্ষণ ও খুন: ১৭ বছর বয়সী তরুণ আটক

হাসপাতালের চিকিৎসক অভিষেক ঠাকুর জানিয়েছেন, দেহগুলি মর্গেই ডিপ ফ্রিজেই রাখা হয়েছিল। সেগুলি স্বাভাবিকভাবে কাজ করছিল। প্রাথমিকভাবে অনুমান, ইঁদুর চোখ খুবলে নিয়ে যেতে পারে। মর্গে বসানো সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. মমতা তিমোরি এই ঘটনার তদন্তে চার সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছে। এই বোর্ডে রয়েছেন ডা. জ্যোতি চৌহান। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশ: ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ, জারি ১৪৪ ধারা

আরও পড়ুন: মধ্যপ্রদেশে খসড়া তালিকায় বাদ প্রায় ৪২ লক্ষ নাম

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রদেশে মর্গে মৃতদেহের চোখ উধাও, ৪ সদস্যের টিম গঠন করে তদন্তের নির্দেশ

আপডেট : ২১ জানুয়ারী ২০২৩, শনিবার