মোল্লা জসিমউদ্দিন: বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠে নিয়োগ সংক্রান্ত মামলা।'এসএসসি থেকে প্রাথমিক এবং পুর নিয়োগ দুর্নীতি একে অপরের সঙ্গে জড়িত। গোটাটাই একটা দুর্নীতির চক্র। একটি সুতোর জট ছাড়াতে গেলে অন্যটিতে টান পড়ছে'। এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে রিপোর্ট দিয়ে এমনটাই দাবি করেছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি।
কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে বলেও সূত্রে প্রকাশ । এদিন সিবিআইয়ের আইনজীবী জানান -' আমরা ইতিমধ্যে অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছি। আসলে এটা প্যান্ডোরার বাক্স। একটা দুর্নীতির তদন্ত করতে গিয়ে আর একটা দুর্নীতি বেরিয়ে আসছে'। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতির প্রশ্নের জবাবে সিবিআইয়ের আইনজীবী জানান, -' কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট এখনও তাঁদের হাতে এসে পৌঁছয়নি'। এরপর বিচারপতি বলেন, -'দুমাস হয়ে গেল। সেটা ব্যবহার না করতে পারলে তদন্ত অগ্রসর হবে কী করে?' ঘটনাচক্রে এসএসসির দুর্নীতি মামলায় এদিন বিশেষ ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক বলেন, -' নিয়োগ দুর্নীতি প্রমাণিত হলে নিয়োগ সম্পূর্ণ বাতিল হয়ে যেতে পারে কিংবা গোটা নিয়োগের অংশ বিশেষ বাতিল হতে পারে। এই দুটি বিকল্পই আমাদের কাছে রয়েছে। যদিও এটা একেবারে প্রাথমিক পর্যায়। এখনও অনেক কিছু আদালত খতিয়ে দেখবে। সবটা বেআইনি হলে পরিণতি যা হওয়ার তাই হবে। পিছনের দরজা দিয়ে চাকরি পেলে তাঁর সঙ্গে কী করা উচিত। পদ ভরাতে হবে বলে অযোগ্যদের নিয়োগ কেন।'এদিনও স্কুল সার্ভিস কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী। বিচারপতি দেবাংশু বসাক বলেন, -'কমিশনকে বিশ্বাস না করলে তো গোটা নিয়োগটাই বাতিল করা উচিত। একটা পচা আপেল গোটা ঝুড়ির সব আপেলকে নষ্ট করে দেয়'।প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআই-ইডির রিপোর্ট পেশ হাইকোর্টে
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৩ মার্চ ২০২৪, ১৩:০০
আরও খবর
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান, ৬ টার মধ্যে হাজির হতে হবে সিআইডির কাছে
সই জালিয়াতি মামলায় স্বস্তিতে অভিষেক: গ্রেফতারিতে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা হাইকোর্টের, আজই সিআইডি দফতরে হাজিরা
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানো নিয়ে প্রশ্ন হাইকোর্টের, রাজ্যের কাছে রিপোর্ট তলব
অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানো নিয়ে প্রশ্ন হাইকোর্টের, রাজ্যের কাছে রিপোর্ট তলব
ট্রাইব্যুনালের কাজ নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট, রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ
ট্রাইব্যুনালের কাজ নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট, রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ
"পুলিশ মামলা যখন রুজু করেছে তখন তদন্ত হবেই", জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট
"পুলিশ মামলা যখন রুজু করেছে তখন তদন্ত হবেই", জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট
কুরবানির ঈদে ছাড় চেয়ে মামলাঃ রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট
কুরবানির ঈদে ছাড় চেয়ে মামলাঃ রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট
আরজি কর মামলায় নতুন সিট গঠন, পুনরায় তদন্তের নির্দেশ হাইকোর্টের
আরজি কর মামলায় নতুন সিট গঠন, পুনরায় তদন্তের নির্দেশ হাইকোর্টের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ