দেবশ্রী মজুমদার, কীর্ণাহার: মাত্র দু-তিন ঘটনার ব‍্যবধানে পৃথক দুটি দুর্ঘটনায় একই গ্রামে দুটি তরতাজা প্রাণ অকালে ঝরে গেল। ঘটনাটি ঘটেছে কীর্ণাহারের জবুটিয়া গ্রামে।

জানা গেছে, বছর সাতেকের শিশুকন‍্যা অনিন্দিতা হাজরাকে সঙ্গে নিয়ে বেড়াতে যান ঠাকুমা যোগমায়া হাজরা। সকাল সাড়ে এগাটো নাগাদ আহমদপুর- কাটোয়া ট্রেন কাটোয়া যাচ্ছিল গ্রামের মধ‍্যে রেললাইন দিয়ে। অসাবধানতাবশত শিশু কন‍্যা রেল লাইনের একদম কাছে চলে যাওয়ায় ট্রেন ধাক্কায় মারা যায়।

গুরুতর আহত হন ঠাকুমা যোগমায়া হাজরা। তিনি বর্তমানে বোলপুর হাসপাতালে চিকিৎসাধীন।

তার মাত্র কয়েক ঘন্টা ব‍্যবধানে সড়ক দুর্ঘটনায় ফুটিসাঁকোর কাছে মারা যায় ওই গ্রামের তরতাজা যুবক দেবব্রত দাস বৈরাগ‍্য। জানা গেছে, রোজকার মতো ভুটভুটি ভ‍্যানে করে পূর্ব বর্ধমানে কাঠের ফার্নিচার বিক্রি করতে যাচ্ছিল সে। ফুঁটিসাঁকো সংলগ্ন কেতুগ্রাম থানা এলাকায় কাটোয়া থেকে আগত একটি বাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান দেবব্রত দাস বৈরাগ‍্য।