০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শুভেন্দু অধিকারীর নিরাপত্তা কোন পথে? রাজ্য ও সিআইএসএফের হলফনামা চাইল হাইকোর্ট

পুবের কলম প্রতিবেদক: ­ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে যাতে সমস্যা না হয়। সেই ব্যাপারে রাজ্য সরকার ও সিআইএসএফকে সবটা খতিয়ে দেখতে হবে। তাই যৌথ হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে একটি মামলার শুনানি ছিল। সেখানেই হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন–  রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে সরকার এবং সিআইএসএফকে যৌথ বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বিভিন্ন দফতরের সঙ্গে কথা বলবেন–  এমনই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি।

জানা গিয়েছে– বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে কী কী পদক্ষেপ করা যায়–  তা-ই  হলফনামার মাধ্যমে আদালতকে জানাতে হবে। রাজ্য সরকার ও সিআইএসএফ যৌথ বৈঠক করেই মতামত জানাবে। একইসঙ্গে শুভেন্দুর আইনজীবীর যদি কোনও প্রস্তাব বা বক্তব্য থাকে–  সেই বিষয়টিও রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে– মামলার পরবর্তী শুনানি হবে ১৪ ফেব্রুয়ারি। পরবর্তী শুনানির আগেই রাজ্য সরকার ও সিআইএসএফকে আদালতে হলফনামা দাখিল করতে হবে।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুভেন্দু অধিকারীর নিরাপত্তা কোন পথে? রাজ্য ও সিআইএসএফের হলফনামা চাইল হাইকোর্ট

আপডেট : ২০ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার