পুবের কলম ওয়েব ডেস্কঃ উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন অভিষেক। এবার সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ। কলকাতা হাইকোর্টে তিনি এফআইআর খারিজের আবেদন জানিয়েচেহেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির প্রচার যখন তুঙ্গে ছিল সেই সমস্য অভিষেকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে। অভিযোগ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করে হুঁশিয়ারির সুরে বলেছিলেন, " ৪ তারিখ রাত ১২ টার পর কে তাদের বাঁচাতে আসবে দেখে নেব।" শুধু তাই নয় তিনি আরও বলেছিলেন, "এই জল্লাদদের কত ক্ষমতা আছে, দিল্লি থেকে কোন বাবা এদের বাঁচাতে আসে সেটাও দেখব।" অভিষেকের এই মন্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ তুলে বিধাননগর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছিলেন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার।
শুধু তাই নয়, অভিষেকের এই মন্তব্যের ক্লিপিংও থানায় জমা দেন তিনি। তার ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় মোট ৫ টি ধারায় মামলা দায়ের হয়। সেই মামলা হওয়ার পর অভিষেক যে অস্বস্তিতে পড়েছেন তা তাঁর পদক্ষেপেই স্পষ্ট। কারণ এই ৫ টি ধারার মধ্যে দুটি জামিন অযোগ্য ধারা রয়েছে। তাই সোমবার এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তৃণমূল সাংসদ এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন।