পুবের কলম, ওয়েবডেস্ক: নুন আনতে পান্তা ফুরনোর সংসার, বাস করেন খড়ের চালের এক জীর্ণ কুটিরে। অথচ সেই দিনমজুরের কাছেই আয়কর দফতর থেকে এল সাত কোটি টাকারও বেশি কর মেটানোর নোটিশ! উত্তরপ্রদেশের হারদোই জেলার রুডামাউ গ্রামের বাসিন্দা গোবিন্দ কুমারের এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এদিকে, এই নোটিশ ঘিরে ধোঁয়াশা আরও বেড়েছে আয়কর পরিদর্শক শুভম শর্মার মন্তব্যে।
তিনি জানান, গ্রামে গিয়ে এই ধরনের কোনো নোটিশ দেওয়ার বিষয়ে তাঁর কাছে আপাতত কোনো তথ্য নেই।আরও পড়ুন:
পুরো ঘটনাটি বিশ্লেষণ করে গোবিন্দ কুমারের অনুমান, এর শিকড় লুকিয়ে আছে ছয় বছর আগের এক ঘটনায়। গোবিন্দ জানান, তখন তিনি কানপুরে কাজ করতেন। সেই সময় এক মহিলা সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে সীতাপুর জেলার বিসওয়ানে নিয়ে গিয়ে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন। বিনিময়ে গোবিন্দকে মাত্র কয়েক হাজার টাকা দেওয়া হয় এবং পরে তাঁর পাসবুক ও চেকবুক হাতিয়ে নেওয়া হয়েছিল।