দেবশ্রী মজুমদার, রামপুরহাট: বাবা সাহেব আম্বেদকরের আদর্শে গঠিত ইণ্ডিয়ান ন্যাশানাল সোশালিস্টিক একশন ফোরসেস (ইনসাফ) এর বীরভূম লোকসভার প্রার্থী বদল হলো।
আরও পড়ুন:
দলের রাজ্য সভাপতি সেখ কলিমউদ্দিন সাংবাদিক বৈঠকে বলেন, প্রথমে বীরভূমের প্রার্থী হিসেবে আমি এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার কথা ভেবেছিলাম। কিন্তু দলের সভাপতি হিসেবে আমাকে অনেক কেন্দ্রে ঘুরতে হবে।
তাই দক্ষিণ কলকাতার বাসিন্দা এবং কোলকাতা উচ্চ আদালতের বিশিষ্ট আইনজীবী দোলা সরকার বীরভূম লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।আরও পড়ুন:
এখনও পর্যন্ত পশ্চিম বঙ্গের বোলপুর, বীরভূম, বহরমপুর এবং ঝাড়খণ্ডের বিভিন্ন লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছে ইনসাফ। সেখ কলিমউদ্দিন পেশায় চার্টার্ড একাউন্টান্ট বলেন, এই লোকসভা নির্বাচনে তাদের মূল ইস্যু দুর্নীতি বিরুদ্ধে লড়াই।