০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে হামলা চালাল পাকিস্তান, মৃত ৪ শিশু সহ ৩ মহিলা

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানে হামলা চালিয়ে পাল্টা জবাব দিল পাকিস্তান। বৃহস্পতিবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনা। এই হামলার জেরে ৪ জন শিশু এবং ৩ জন মহিলা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইরানের প্রশাসন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘মার্গ বার সারমাচার’ নামের গোয়েন্দা ভিত্তিক অভিযানে ‘বেশ কয়েকজন সন্ত্রাসী’ নিহত হয়েছে। ইরানের বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বেলুচিস্তান লিবারেশন আর্মির পোস্টে হামলা চালিয়েছে পাকিস্তান।

আরও পড়ুন: ইরানে হামলায় ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, আরব আমিরাতের বিমানঘাঁটিতে পাল্টা আঘাত

প্রসঙ্গত, গত ১৬ ই জানুয়ারি মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জইশ আল-আদল গ্রুপের সদর দফতরে ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ দিয়ে হামলা চালিয়েছে ইরান। ওই হামলায় প্রাণ হারায় দুই শিশু। গুরুতর আহত হন আরও তিনজন। হামলার খবর জানতে পেরেই ক্ষোভ উগরে দেয় পাকিস্তান বিদেশ মন্ত্রক। এই হামলার পর ইরানের ‘আকাশসীমা লঙ্ঘনের’ নিন্দা জানায় পাকিস্তান। পাশাপাশি ইরানকে সতর্ক করে দেওয়া হয়। এবার সেই হামলার পাল্টা প্রতিশোধ নিল পাকিস্তান।

আরও পড়ুন: গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ

ইরানের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে পাক বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানান, ‘পাকিস্তান ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে।’

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানে হামলা চালাল পাকিস্তান, মৃত ৪ শিশু সহ ৩ মহিলা

আপডেট : ১৮ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার