০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে ইসলাম ধর্মের অনুসারী সবচেয়ে দ্রুত বাড়ছে!

পুবের কলম ওয়েবডেস্ক: গত এক দশকে বিশ্বজুড়ে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বেড়েছে সবচেয়ে দ্রুত হারে;সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির তুলনাতেও বেশি। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই। কাজাখস্তান, বেনিন আর লেবাননে উল্লেখযোগ্য হারে মুসলিম বেড়েছে। অন্যদিকে ওমান আর তানজানিয়ায় মুসলমানের অনুপাত কিছুটা কমেছে।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

গবেষণা বলছে, ২০১০ থেকে ২০২০-এর মধ্যে প্রতি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি খ্রিস্টধর্ম গ্রহণ করলেও, তিনজন খ্রিস্টধর্ম ত্যাগ করেছেন। হিন্দু ও বৌদ্ধ ধর্মেও ত্যাগকারীর সংখ্যা গ্রহণকারীদের চেয়ে বেশি। একমাত্র ইসলামই এমন একটি ধর্ম, যেখানে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণকারীর সংখ্যা ধর্মত্যাগীদের চেয়ে বেশি।

আরও পড়ুন: রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ

বর্তমানে বিশ্বে ইসলাম ধর্মের অনুসারী প্রায় ২০০ কোটি, অর্থাৎ পৃথিবীর মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। ২০১০ সালের পর থেকে প্রায় ৩৫ কোটি মানুষ ইসলাম ধর্মে যুক্ত হয়েছেন, যা খ্রিস্টধর্মের অনুরূপ বৃদ্ধির চেয়ে তিন গুণ বেশি এবং অন্যান্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির তুলনায়ও বেশি। পরিসংখ্যান বলছে, আগামী কয়েক দশকে বিশ্ব ধর্মচিত্রে বড় রকমের পালাবদল ঘটতে চলেছে;বিশেষ করে ইসলামের বিস্তার ও খ্রিস্টধর্মের ধসের দিকে তাকালে সেই ইঙ্গিত স্পষ্ট।

আরও পড়ুন: পতৌদির পক্ষে সুপ্রিম স্থগিতাদেশে, স্বস্তিতে ভোপালের মুসলিমরা

ট্যাগ :
সর্বধিক পাঠিত

স্ত্রীর ভরণপোষণের টাকা দিতে না চাওয়ায় স্বামীর বেতন থেকে কেটে দেওয়ার নির্দেশ সুপ্রিমকোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বে ইসলাম ধর্মের অনুসারী সবচেয়ে দ্রুত বাড়ছে!

আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার