জেরুজালেম ৫ অক্টোবর: অধিকৃত জর্ডান নদীর পশ্চিমতীরে দুই ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছেন ইসরাইলি সেনারা।
আরও পড়ুন:
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
আরও পড়ুন:
হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের এ ধরনের অপরাধযজ্ঞের প্রতিশোধ নেওয়া হবে।
পশ্চিমতীরের রামাল্লাহ শহরে অবস্থিত জালাজোন শরণার্থী শিবিরের বাইরে ঠাণ্ডা মাথায় দুই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেন ইসরাইলি সেনারা।আরও পড়ুন:
দখলদার সেনাদের গুলিতে ১৮ বছর বয়সি বাসেল কাসাম ও ২১ বছর বয়সি খালেদ ফাদি আনবার নিহত হন। এ সময় তাদের গাড়িতে থাকা ১৯ বছর বয়সি অপর তরুণ রাফাত হাবাসও আহত হন।
হামাস এক বিবৃতিতে বলেছে, পশ্চিমতীরে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান জোরদার হওয়ার পর প্রচণ্ড আতঙ্কে থাকা দখলদার ইসরাইল এখন বেপরোয়াভাবে নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে টার্গেটেড কিলিং মিশন শুরু করেছে।
আরও পড়ুন:
এ ধরনের অপরাধযজ্ঞ বন্ধ করতে ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে সব ফিলিস্তিনি সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।