পুবের কলম ওয়েব ডেস্কঃ বঙ্গে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। ধরাশয়ী হয়েছে তৃণমূল। ভোটের ফল প্রকাশের পরেই একাধিক জায়গা থেকে হিংসার খবর পাওয়া যাচ্ছে। দিকে দিকে আক্রান্ত হচ্ছেন তৃণমূল ও বিজেপির কর্মীরা। এই আবহে ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে এবার গুলিবিদ্ধ পুলিশের এক ওসি। জানা যাচ্ছে, ন্যাজাট থানার ওসি মঙ্গলবার রাতে রাজবাড়ি এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়েছিলেন। সেই সময় তাঁর পায়ে গুলি লাগে।
ঘটনায় তিনি গুরুতথামাতে গিয়ে আক্রান্ত হন তিনি। তাঁর পায়ে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। এর পাশাপাশি পুলিশের এক কনস্টেবলও আহত হয়েছেন।আরও পড়ুন:
পুলিশ সুত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওসির নাম ভারত প্রসুন কর। ভোটের ফল প্রকাশের পরেই ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে সেখানে পৌঁছয় ন্যাজাট থানার পুলিশ।
পুলিশের পাশাপাশি সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীও। পুলিশ ও বাহিনী উত্তেজনা জনতাকে শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশকে। ওসি ভরত প্রসুনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, উত্তেজিত মানুষদের বোঝানোর চেষ্টা করেন। সেই সময় হঠাৎ করে জনতার ছোড়া একটি গুলি এসে লাগে ওসির পায়ী। ঘটনায় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।আরও পড়ুন:
তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আছমকা এই হামলার জেরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। ওসির সঙ্গে থাকা এক কনস্টেবলও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুজনকেই হাসাপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়। ওসিকে প্রথমে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পড়ে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে। ঘটনার পরেই এলাকায় বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি নামানো হয় র্যাফ। ঘটনায় জুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে শেষ খবর অনুযায়ী এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।