২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি জ্যাকসন

পুবের কলম প্রতিবেদক : ওয়াশিংটন ­ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন সেনেট নিশ্চিত করেছে, জ্যাকসন প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে কাজ করবেন। ৫৩ জনের মধ্যে ৪৭ ভোট পেয়ে ৫১ বছর বয়সী এই ফেডারেল আপিল বিচারক দেশের শীর্ষ বিচারিক সংস্থায় আজীবন চাকরি নিশ্চিত করেন। জ্যাকসন আদালতে ৮৩ বছর বয়সী ব্রেয়ারের পদে স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে। তবে, আদালতের বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ব্রেয়ার নিজের দায়িত্ব পালন করবেন এবং এ বছরের জুন মাসের শেষ দিকে জ্যাকসন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। জ্যাকসন তার কর্মজীবনের প্রথম দিকে ব্রেয়ারের সুপ্রিম কোর্টের ক্লার্ক হিসেবে কাজ করেছিলেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন টেলিভিশনে ভোট দেখার জন্য জ্যাকসনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই মুহূর্তের একটি ছবি টুইটারে শেয়ার করে বাইডেন লিখেছেন, ‘বিচারপতি জ্যাকসনের এই জয় আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা আমেরিকার বৈচিত্র্য প্রতিফলিত করার দিকে আরেকটি বড় পদক্ষেপ নিয়েছি। আশা করছি তিনি একজন অবিশ্বাস্য ন্যায়বিচারক হবেন এবং তার সঙ্গে এই মুহূর্তটি ভাগ করে নেওয়ার জন্য আমি নিজেও সম্মানিত বোধ করছি।’

আরও পড়ুন: SIR মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ, জেলা বিচারকদের হাতে সিদ্ধান্তের ভার

আরও পড়ুন: ‘বাবরি মসজিদ’ নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি জ্যাকসন

আপডেট : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার