মোল্লা জসিমউদ্দিন: বুধবার কলকাতা হাইকোর্টের অধীনে থাকা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বড়সড় আইনী স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। চাকরি প্রতারণা মামলায় আপাতত স্বস্তি নিশীথের। এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সিঙ্গল বেঞ্চের বিচারপতি বিভাসরঞ্জন দে এই মামলায় আট সপ্তাহের স্থগিতাদেশ দিলেন। এর কারণ পুলিশ দীর্ঘদিন পরেও চার্জশিট দিতে পারেনি।
টাকা দিয়ে চাকরি দেওয়ার মামলায় আপাতত স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। গত ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলে দিনহাটা থানায় মামলা দায়ের করেন এক মহিলা। ২০১৯ সালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তারপরেই রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে একাধিক মামলা শুরু করে বলে অভিযোগ। এই মামলা থেকে নিশীথ প্রামাণিককে রেহাই দিতে আবেদন জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সিঙ্গল বেঞ্চে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই বিচারপতি বিভাসরঞ্জন দে এই মামলায় আট সপ্তাহের স্থগিতাদেশ দিলেন। কারণ পুলিশ এখনও চার্জশিট দিতে পারেনি। এই রায়ের ফলে লোকসভা নির্বাচনের আগে নিশীথ প্রামাণিক কিছুটা স্বস্তিতে। ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা করা হয়েছিল তাঁর বিরুদ্ধে।২০১৯ সাল থেকে চলা সেই মামলায় এখনও পর্যন্ত পুলিশ চার্জশিট দিতে পারেনি বলে খবর। সে কারণেই এদিন শুনানি চলাকালীন মামলায় আট সপ্তাহের স্থগিতাদেশের সিদ্ধান্ত নেন বিচারপতি। নিশীথ প্রামাণিকের আইনজীবী জানিয়েছেন, "২০১৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত আজও চার্জশিট দিতে পারেনি পুলিশ। সে কারণে স্থগিতাদেশ দিল হাইকোর্ট।" এখন দেখার এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য আপিল পিটিশন দাখিল করে কিনা?চাকরি প্রতারণা মামলায় আইনী স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩১
আরও খবর
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান, ৬ টার মধ্যে হাজির হতে হবে সিআইডির কাছে
সই জালিয়াতি মামলায় স্বস্তিতে অভিষেক: গ্রেফতারিতে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা হাইকোর্টের, আজই সিআইডি দফতরে হাজিরা
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানো নিয়ে প্রশ্ন হাইকোর্টের, রাজ্যের কাছে রিপোর্ট তলব
অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানো নিয়ে প্রশ্ন হাইকোর্টের, রাজ্যের কাছে রিপোর্ট তলব
ট্রাইব্যুনালের কাজ নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট, রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ
ট্রাইব্যুনালের কাজ নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট, রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ
"পুলিশ মামলা যখন রুজু করেছে তখন তদন্ত হবেই", জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট
"পুলিশ মামলা যখন রুজু করেছে তখন তদন্ত হবেই", জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট
কুরবানির ঈদে ছাড় চেয়ে মামলাঃ রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট
কুরবানির ঈদে ছাড় চেয়ে মামলাঃ রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট
আরজি কর মামলায় নতুন সিট গঠন, পুনরায় তদন্তের নির্দেশ হাইকোর্টের
আরজি কর মামলায় নতুন সিট গঠন, পুনরায় তদন্তের নির্দেশ হাইকোর্টের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ