পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাতের দাবি আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তাঁরা। বিকাশ ভবনের সামনে একটানা ১৮ দিন ধরে চলছে ধরনা। যদিও শুক্রবারই কলকাতা হাই কোর্টের তরফে জানানো হয়েছে বিকাশ ভবনে নয়, সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে চলবে চাকরিহারাদের আন্দোলন।
পর্যায়ভিত্তিকভাবে সর্বোচ্চ ২০০ জন অবস্থান বিক্ষোভ অংশ নিতে পারবেন বলে জানিয়েছে আদালত।আরও পড়ুন:
হাই কোর্টের নির্দেশের পর শনিবার চাকরিহারারা জানান, আইনকে সম্মান জানিয়ে বিকাশ ভবনের সামনে থেকে উঠছে ধরনা। তাঁদের কথায়, “শুধু অবস্থানের জায়গা বদল হচ্ছে। আন্দোলন চলবে।” চাকরিহারারা আরও জানান, সব সাংসদকে চিঠি দিয়ে তাঁদের সমস্যার কথা জানাবেন।