পুবের কলম,ওয়েবডেস্ক: এনজিও-এর নামে টাকা সংগ্রহ করে সেই টাকা ভারতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে কাজে লাগানোর অভিযোগে কাশ্মীরি সাংবাদিক ইরফান মেহরাজকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ) ।ইরফান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা টু সার্কেল ডট নেট-এর সম্পাদক । ধৃতের বাড়ি শ্রীনগরের মজ্জুর নগরে । খুররম পারভেজের ঘনিষ্ঠ এই ফ্রিল্যান্সিং সাংবাদিককে শ্রীনগর থেকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শুরু করেছে জাতীয় তদন্তকারী দল ।
আরও পড়ুন:
উল্লেখ্য,খুররম পারভেজ এবং তার ৬ সহযোগীর বিরুদ্ধে কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তা লস্কর-ই- তৈয়বা সন্ত্রাসীবাদীদের দেওয়ার অভিযোগ রয়েছে ।
২০২১ সালের নভেম্বরে গ্রেফতার করা হয় খুররম পারভেজকে । ২০২২ সালের মে মাসে এনআইএ খুররম পারভেজ এবং সহযোগীদের বিরুদ্ধে আদালতে একটি চার্জশিট দাখিল করে এনআইএ ।আরও পড়ুন:
এনআইএ সূত্রে বলা হয়েছে,’জম্মু ও কাশ্মীর কোয়ালিশন অফ সিভিল সোসাইটিজ' নামে একটি এনজিও খুলেছিল ধৃত ইরফান মেহরাজ । ওই এনজিওর সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দিত । কিন্তু এনজিওর আড়ালে আদপে ওই সংস্থাটি উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ করছিল বলে তদন্তে জানতে পারে এনআইএ ।
আরও পড়ুন:
তদন্তকারী দলের হাতে ওই এনজিওর সঙ্গে লস্কর-ই-তৈয়বা এবং হিজবুল মুজাহিদিনের মতো কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনগুলির যোগসূত্রের বেশ কিছু প্রমাণও রয়েছে ।এনআইএ জানিয়েছে,উপত্যকার সমস্ত নিবন্ধিত এবং নন-নিবন্ধিত এনজিওগুলির বিষয়ে তদন্ত করা হচ্ছে । এমন অনেক এনজিও এবং ট্রাস্ট রয়েছে যারা শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করে না, দেশবিরোধী কার্যকালাপেও লিপ্ত । এই ধরনের এনজিও এবং ট্রাস্টকে দেশের একতা ও অখণ্ডতার পাশাপাশি সার্বভৌমত্বের জন্য হুমকি বলে অভিহিত করেছে এনআইএ ।
এদিকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ইরফান নির্দোষ,সে তার দায়িত্ব পালন করছিল।
এ জন্য তাকে আটক করা হল?আরও পড়ুন:
তিনি টুইট করেছেন, “ইরফান মেহরাজের মতো সাংবাদিক সত্যি কথা বলে।তাই তাদের দায়িত্ব পালনের জন্য গ্রেপ্তার করা হয়। ইউএপিএ-এর মতো কঠোর আইনের অপব্যবহার করা হচ্ছে। যাতে গ্রেফতারের পর প্রক্রিয়াটি শাস্তিযোগ্য হয়ে ওঠে।”