পুবের কলম প্রতিবেদক: রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা-দফতরের সহায়তায় ইংরেজি বিষয়ক শিক্ষক-শিক্ষিকাদের দু-দিনের ভার্চুয়াল কর্মশালার শেষ হল। গত বুধবার সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি এই কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে পর্ষদের সভাপতি ড.আবু তাহের কমরুদ্দিন বলেন– অতিমারি অবস্থায় শিশুদের শিখন চ্যালেঞ্জের সম্মুখীণ হয়ে পড়েছে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই কিভাবে শিখন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে তার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ খুবই জরুরি।
এ প্রসঙ্গে তিনি এবং বিভিন্ন ব্যবহারের কথা বলেছেন।আরও পড়ুন:
মন্ত্রী গোলাম রব্বানি শিখন ক্ষেত্রে ব্যবহারের উপযোগিতা বর্ণনা করেন। নিজে ইংরাজির শিক্ষক হিসাবে প্রশিক্ষণের অভিজ্ঞতা কতটা প্রয়োজনীয় তা ব্যাখ্যা করেন। সমাজে শিক্ষকরা যে সম্মান ও শ্রদ্ধা অর্জন করেন তা অন্য কোন ক্ষেত্রে হয় না। তিনি বলেন, শিখন ক্ষেত্রে শোনার উপর গুরুত্ব আরোপ করতে হবে।
শিক্ষকদের কাছে তাঁর বিশেষ আবেদন অতিমারি অবস্থায় এই প্রশিক্ষণ শিবির যাতে বিশেষ উপযোগী হয়ে ওঠে– তাঁর ছাত্র ছাত্রীদের শিখনে সহযোগিতা করতে পারেন। দফতরের সচিব মাননীয় গোলাম আলি আনসারি মন্ত্রীকে বহু ব্যস্ততার মাঝেও এই কর্মশালাটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। দফতরের মাননীয় অতিরিক্ত সচিব ওবাইদুর রহমান বিশেষজ্ঞ কমিটির সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।আরও পড়ুন:
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসা শিক্ষা আধিকারিক আবিদ হোসেন– উত্তর ২৪ পরগণা জেলার জেলা পরিষদের ভূমি ও বন বিভাগের কর্মাধ্যক্ষ পর্ষদের সদস্য একেএম ফারহাদ– পর্ষদের সচিব রেজানুল করিম তরফদার– পর্ষদের উপসচিব ড. আজিজুর রহমান ও সাবানা সামিম– পর্ষদের অর্থ আধিকারিক নাদিম আূতার প্রমুখ। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের বিশেষজ্ঞ কমিটির দু'জন ইংরেজি বিশেষজ্ঞ পূর্ণেন্দু চ্যাটার্জি ও রাতুল গুহ উক্ত কর্মশালাটি পরিচালনা করেন।