পুবের কলম,ওয়েবডেস্ক: পশ্চিমাদের চাপে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নিন্দা জানাবে না মালয়েশিয়া। সোমবার পার্লামেন্টে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে এই ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, হামাসের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক রয়েছে ও তা অব্যাহত থাকবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঐকমত্য হলেই শান্তিরক্ষা অথবা মানবিক মিশনে ফিলিস্তিনে মালয়েশীয় সৈন্য মোতায়েন করা সম্ভব।
’ তিনি বলেন, ‘ঐকমত্য ছাড়া মালেশিয়ার শান্তিরক্ষী অথবা মানবিক সহায়তা বহনকারী উড়োজাহাজ ফিলিস্তিনি মাটিতে নামার অনুমতি পাবে না।’ আনোয়ার ইব্রাহিম বলেন, ‘মালয়েশিয়ার কয়েকটি দল দাবি করছে, আমরা আমাদের সামরিক বাহিনী পাঠাতে অস্বীকার করেছি। আমাদের সামরিক নেতারাও বিষয়টি ব্যাখ্যার অনুরোধ জানিয়েছেন।’ তিনি বলেন, ‘এটি সহজ সিদ্ধান্ত নয়। আশা করব, আরও ভালো বোঝাপড়া হবে। মানুষকে বিভ্রান্ত করবেন না।’ বক্তব্যে ইসরাইলিদের হাতে নিপীড়িত ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য মালয়েশিয়ার সবাইকে প্রার্থনা করার এবং মুসলিম উম্মাহকে একত্রিত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ইব্রাহিম। আগামী বৃহস্পতিবার সউদি আরব সফরে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেখানে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে ইসরাইল-ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা করবেন তিনি। আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমি আসিয়ান এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী বৃহস্পতিবার রিয়াদ রওনা দেব। তবে সউদি যুবরাজ সালমান আমার সফর শনিবার পর্যন্ত বাড়ানোর অনুরোধ করেছেন।’ যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন বৈঠকে পশ্চিমা এবং ইউরোপীয় দেশগুলো মালয়েশিয়াকে বারবার হামাসের নিন্দা করতে বলেছে বলে জানান আনোয়ার। তাঁর কথায়, ‘আমি বলেছি, আমাদের নীতিগতভাবে হামাসের সঙ্গে আগে থেকেই সম্পর্ক রয়েছে এবং তা অব্যাহত থাকবে। কারণ হামাসও অবাধ নির্বাচনের মাধ্যমে গাজায় জয়লাভ করেছে এবং নেতৃত্বের জন্য গাজাবাসী তাদেরকেই বেছে নিয়েছে।’মালয়েশীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ‘হামাসের সঙ্গে সম্পর্ক থাকবে, পশ্চিমা চাপে মাথা নত করব না’
ইমামা খাতুন
প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৩, ০৮:৪০
আরও খবর
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি, বলছে রিপোর্ট
হাওয়াইয়ে হারিকেন ‘লালা’র তাণ্ডব: বিদ্যুৎহীন ৪২ হাজার গ্রাহক, জারি প্রাণঘাতী সতর্কতা
নিষেধাজ্ঞা ও তেল বিক্রি কমায় অর্থনৈতিক সংকট, যুক্তরাষ্ট্রকে দায়ী পেজেশকিয়ান
‘হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতেই’, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা তেহরানের
স্পেনের পর্যটননগরী গ্রানাডায় ভূমিকম্প, কেঁপে উঠল শহর; ক্ষতিগ্রস্ত একাধিক ভবন
স্পেনের পর্যটননগরী গ্রানাডায় ভূমিকম্প, কেঁপে উঠল শহর; ক্ষতিগ্রস্ত একাধিক ভবন
জার্মানিতে ভয়াবহ দাবানল; সরানো হলো ৯ হাজার বাসিন্দাকে
জার্মানিতে ভয়াবহ দাবানল; সরানো হলো ৯ হাজার বাসিন্দাকে
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, মৃত অন্তত ৩৮
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, মৃত অন্তত ৩৮
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’, কটাক্ষ নেতানিয়াহুর
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’, কটাক্ষ নেতানিয়াহুর
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু