পুবের কলম, ওয়েবডেস্ক: দুর্গাপুজোর কার্নিভাল রেড রোডে। এলেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রেড রোড চত্বরে দুর্গাপুজোর কার্নিভালে উদ্বোধনী নৃত্যানুষ্ঠানে থাকছেন ডোনা গঙ্গোপাধ্যায়। এই নৃত্যানুষ্ঠানের সঙ্গীতের কথা ও সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
আরও পড়ুন:

একটি মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এবং অন্যটিতে থাকবেন বাকি আমন্ত্রিত অতিথিরা।
দুর্গাপুজোর কার্নিভালের জন্য বৃহস্পতিবার রাত থেকেই রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়ে গিয়েছে।আরও পড়ুন:

৯৬টি পুজো কমিটি অংশ নিয়েছে। দুর্গাপুজো ইউনেসকোর হেরিটেজ তকমা পাওয়ায় এবার আরও জাঁকজমকপূর্ণভাবে কার্নিভালের আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য, গতবার ১০০টি কমিটিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এসেছিল ৯৯টি পুজো কমিটি।
আরও পড়ুন:

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে দুর্গাপুজোর কার্নিভাল। হেস্টিংসের দিক থেকে বিভিন্ন পুজো কমিটির ট্যাবলো আসবে রেড রোডে। ট্যাবলো প্রদর্শনের পর ইডেন গার্ডেন্সের দিকে চলে যাবে ট্যাবলোগুলি।
আরও পড়ুন:

যে পুজো কমিটিগুলি সেখানে প্রতিমা নিরঞ্জন করতে চাইবে, তারা সেখানেই নিরঞ্জন করতে পারবে। কোনও পুজো কমিটি যদি অন্যত্র প্রতিমা নিরঞ্জন করতে চায়, তারা সেটা করতে পারবে। গোটা ব্যবস্থায় রয়েছে কলকাতা পুলিশ