পুবের কলম ওয়েব ডেস্ক: ৪ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।কাল, সোমবার দুপুরে কলকাতা বিমান বন্দর থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি। রওনার কয়েক ঘন্টার পর বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
চলুন এক নজরে দেখা নেওয়া যাক কি কি কর্মসূচি রয়েছে তার!
আরও পড়ুন:
১ বাগডোগরায় পৌঁছানোর পর তারপর সেখান থেকে মালবাজারে পৌঁছবেন তিনি। ১৭ এবং ১৮ অক্টোবর হড়পা বানে নিহত ও দুর্গত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। একই দিনে প্রশাসনিক সভা করার কথা তাঁর। মাল নদীতে হড়পা বানে প্রাণহানির ঘটনার পর বিরোধীদের তরফে প্রশাসনিক গাফিলতির কথা ওঠে।
এই মর্মে ওইদিনের প্রশাসনিক বৈঠকে বিস্তারিত রিপোর্ট তলব করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আরও পড়ুন:
২ ১৯ তারিখে শিলিগুড়িতে পুলিশ প্রশাসনের বিজয়া সম্মেলনীতে অংশ নেবেন তিনি।
আরও পড়ুন:
৩ ২০ অক্টোবর কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
নবান্ন সূত্রে খবর, আপাতত এই সূচি তৈরি হলেও, পরিস্থিতি বুঝে মুখ্যমন্ত্রীর কর্মসূচি বদল হতে পারেন বলেও জানা গেছে। সব কিছু ঠিক থাকলে পরিকল্পিত এই সূচি অনুসারেই কাজ হবে।