আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ কাছাকাছি এলেন তাঁরা, কথাও হল, দেশের রাজনৈতিক মহল সাক্ষী থাকল এই বিরল মুহূর্তের।বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আরও পড়ুন:
শনিবার রাজধানীতে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাই কোর্টের বিচারপতিদের একটি আলোচনাসভা ছিল। ‘চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি’ শীর্ষক ওই আলোচনাসভায় অন্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।আরও পড়ুন:
ঘটনাচক্রে মমতা এবং যোগীর আসন ছিল কাছাকাছি। তাই উভয়কেই পরস্পরের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে ওয়াকিবহাল মহলের মতে এটা নিছকই সৌজন্য বিনিময়।
এর বেশি কিছু না।আরও পড়ুন:
দিদি-যোগী সাক্ষাৎ। যদিও খুব বেশি সময় কথা হয়নি দু’জনের। তবে যে টুকু সময় ছিলেন, তাতেই কৌতূহল চরমে ওঠে উপস্থিতদের।
ঝলসে ওঠে চিত্রসাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ। শুধু সংবাদমাধ্যমই নয়, বাংলা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও।আরও পড়ুন:
মমতা - যোগী কথার সময় সেই দিকে তাকিয়ে থাকতে দেখা যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারদের।
আরও পড়ুন:
উত্তরপ্রদেশের নির্বাচনের সময় অখিলেশ যাদবের হয়ে প্রচার করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন " উনি যোগী নন, উনি ভোগী"। যোগী পাল্টা বলেন " উনি বাংলা থেকে এসেছেন অরাজকতা সৃষ্টি করতে "।
আরও পড়ুন:
এই হেন দুই যুযুধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর আলাপচারিতা দেখলে তো কৌতুহল হবেই।
আরও পড়ুন: