০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

SIR আপাতত স্থগিত রাখার আবেদন মমতার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া SIR ঘিরে বাড়ছে চাপ, উদ্বেগ ও রাজনীতি। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে SIR আপাতত স্থগিত রাখার আবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পনাহীন ভাবে ও যথাযথ প্রশিক্ষণ ছাড়া BLO-দের উপর অসম্ভব কাজের চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক।

বিহারের পর বাংলাতেও জোরদার গতিতে চলছে SIR-এর কাজ। কিন্তু BLO-দের মৃত্যুর একাধিক ঘটনা সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অভিযোগ, প্রচণ্ড মানসিক চাপ সহ্য করতে না পেরে কেউ কেউ আত্মহত্যা করছেন, আবার কেউ অসুস্থ হয়ে পড়ছেন। রাজস্থানেও এমন ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুরু, এসআইআরে কোথায় কত নাম বাদ?

চিঠিতে মমতা লেখেন—
উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া BLO-দের উপর অবাস্তব কাজের চাপ দেওয়া হয়েছে। এত কম সময়ের মধ্যে এত বড় কাজ করা অসম্ভব। SIR-এর জন্য পর্যাপ্ত সময় ও সঠিক পদ্ধতি অবলম্বনের আবেদনও জানান তিনি।

আরও পড়ুন: এসআইআর: মাধ্যমিকের অ্যাডমিট ও আধার কার্ড গ্রহণের নির্দেশ সুপ্রিম কোর্টের

মঙ্গলবার জলপাইগুড়ির মাল এলাকায় এক BLO-র আত্মঘাতী হওয়ার ঘটনাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, SIR শুরু হওয়ার পর থেকেই বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এ সবই হঠকারী সিদ্ধান্তের ফল।

আরও পড়ুন: এসআইআর: নথির অসঙ্গতি কাটাতে ওডিশা-ঝাড়খণ্ড থেকে বিচারক নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের

গত ১০ নভেম্বর মমতা অভিযোগ করেছিলেন, SIR-এর নামে দেশে ‘সুপারএমার্জেন্সি’ চালু করা হয়েছে। তাঁর দাবি, নোটবন্দির মতো ভাবনা চাপিয়ে দিয়ে মানুষের অধিকারকে তালাবন্দি করা হচ্ছে। তাঁর বক্তব্য, “আমি এখনও মনে করি, SIR স্থগিত হওয়া উচিত।”

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

যুদ্ধে ইরানকে সমর্থন দিল চীন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

SIR আপাতত স্থগিত রাখার আবেদন মমতার

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার