পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক-অধিকৃত জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতের প্রত্যাঘাতে পরিবারের ১০ সদস্যকে হারিয়েছে জইশ-এ-মহম্মদ প্রধান মৌলনা মাসুদ আজহার। পরিবারের সদস্যদের হারিয়ে মাসুদ আজহারের মন্তব্য, "আমার পরিবারের সদস্যরা আল্লার অতিথি হয়েছেন। আফশোস নেই, হতাশও নেই।" পহেলগাঁও হামলার ঠিক ১৫ দিনের মাথায় অপারেশন সিঁদুর চালাল ভারতীয় বায়ুসেনা।
সূত্রের খবর, তাতেই মৃত্যু হয়েছে মাসুদ আজহারের পরিবারের সদস্যদের।আরও পড়ুন:
১৯৯৪ সালে মাসুদ আজহারকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল ভারত। কান্দাহারে এয়ার ইন্ডিয়ার বিমান হাইজ্যাক করে তাকে মুক্ত করে জঙ্গিরা। মঙ্গলবার মধ্যরাতে ভাওয়ালপুরে জইশের সদর দফতর জামিয়া মসজিদ সুভানে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। সূত্রের খবর, ভারতীয় সেনার হামলায় মৃত্যু হয়েছে মাসুদের বড় বোন, তাঁর স্বামী, এক ভাগ্নে, তাঁর স্ত্রী, এক ভাইপো এবং জ্ঞাতি সম্পর্কের পাঁচ শিশু।
আরও পড়ুন:
মাসুদ প্রতিক্রিয়া হিসাবে দিয়েছেন, “আজ রাতে আমার পরিবারের দশজন সদস্য আল্লার আশীর্বাদধন্য হয়েছে..... পাঁচজন নিষ্পাপ শিশু, আমার বড় বোন, তার স্বামী। আমার ভাগ্নে এবং তার স্ত্রী, আমার ভাইপো… আমার প্রিয় ভাই হুজাইফা এবং তার মা। আরও দু’জন প্রিয় সঙ্গী।” মাসুদ আরও বলেছে, “তাদের চলে যাওয়ার সময় এসেছিল, কিন্তু আল্লা তাদের হত্যা করেননি।” স্থানীয়দের পরিবারের সদস্যদের শেষকৃত্যে আমন্ত্রণ জানিয়েছে ছাপ্পান্ন বছরের সইদ।