পুবের কলম ওয়েব ডেস্ক: উৎসবের মরশুমে বিষাদের সুর! একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকেই। বুধবার রাতে শিয়ালদহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের ৩ জন। গুরুতরভাবে আহত আরও ৩ জন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বুধবার রাতে শিয়ালদা ফ্লাইওভারের উপর ৪৬ রুটের একটি বাস অপর একটি বাসের সঙ্গে রেষারেষি করছিল। দু'টি বাসের গতিই অত্যন্ত দ্রুত ছিল।
নিয়ন্ত্রণ হারিয়ে ৪৬ রুটের বাসটি রাস্তায় থাকা পর পর ছয়জনকে ধাক্কা মারে।আরও পড়ুন:
ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ বছরের এক তরুণীর। গুরুতর অবস্থায় বাকীদের এন আর এস হাসপাতালে নিয়ে যায় হয়। চিকিৎসাধীন অবস্থায় বাকি দুই জনের মৃত্যু হয়। পরবর্তী সময়ে আরও ৩ জনকে কোঠারি হাসতাপালে নিয়ে যাওয়া হয়। আপাতত চিকিৎসাধীন থাকলেও তাঁদের অবস্থা খুব শোচনীয়।
আরও পড়ুন:
এই ঘটনায় ইতিমধ্যেই দুই জনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে। পুজোর রাতে প্রতিমা ভাসান দেখে হেঁটে ফিরছিলেন একাধিক পথচারী। এমনই সময়ে বিদ্যাপতি সেতুতে একটি বাস পর পর ধাক্কা মারে ৬ জন পথচারীকে। বুধবার রাত ১টা বেজে ১০ মিনিটে শিয়ালদহের বিদ্যাপতি সেতুতে এই ঘটনাটি ঘটে। মৃতদের নাম, অদিতি গুপ্ত (১৮), রাহুল কুমার প্রসাদ (৩০) এবং নন্দিনী কুমারী (২৩)।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপরে বাসের কন্ডাক্টর এবং হেল্পারকে পুলিশ গ্রেফতার করে। চালক পলাতক রয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, দুটি বাসের রেষারেষির ঘটনা এর আগেও বহুবার ঘটেছে কলকাতায়। এত দুর্ঘটনার পরেও হুঁশ ফিরছে না চালকদের। তাতেই ক্ষুব্ধ স্থানীয়রা।
আরও পড়ুন: