পুবের কলম ওয়েব ডেস্কঃ বঙ্গে শেষ দফার নির্বাচন ঘিরে উত্তাপ ক্রমেই বাড়ছে। বঙ্গ দখলে মরিয়া বিজেপি। পাল্টা তৃণমূলও প্রচারে কোনও খামতি রাখছে না। আর এই শেষ দফার প্রচারে বঙ্গে দেখা যাচ্ছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আরজেডি নেতা তেজস্বী যাদবের মতো জাতীয় স্তরের নেতাদের,যারা তৃণমূলের হয়ে ব্যাট ধরতে বঙ্গে আসছেন। শনিবার বঙ্গে তৃণমূলের হয়ে ভোট প্রচারে এসে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন তেজস্বী। একইসঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দেড়মাস ধরে দলের হয়ে প্রচার চালিয়ে বেড়াচ্ছেন তারজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে "বাঘিনী" বলে প্রশংসা করেন। তেজস্বীর দৃঢ় বিশ্বাস, বিজেপি যতই চেষ্টা করুক বঙ্গ দখল করতে পারবে না। শুধু তাই নয়, "অনুপ্রবেশ" সংক্রান্ত অভিযোগ নিয়ে নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন।
আরও পড়ুন:
এদিন জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায়ের হয়ে প্রচারে অংশ নেন তেজস্বী। সেখান থেকেই একের পর বিজেপি ও মোদীকে নিশানা করেন।
প্রথম দফার পরেই বিজেপি দাবি করেছে, তারা ১১০ টি আসন পাবে। আর শেষ দফাতেও বেশি আসন পেয়ে তারাই সরকার গড়বে। বিজেপির সেই দাবিকে উড়িয়ে তেজস্বী বলেন, "মোদী যতটাই ক্ষমতা লাগাক জিততে পারবে না।"আরও পড়ুন:
প্রসঙ্গত, ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সিগুলি সক্রিয় হয়ে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধীরা এনিয়ে বারবার সরব হয়ে আসছে। এমনকি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠে আসছে। সেই সুত্র ধরে তেজস্বী বলেন, "দিদিকে হারনোর জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুরো কেন্দ্রের মন্ত্রী, এমনকি বিজেপির মুখ্যমন্ত্রীরা বঙ্গে এসেই যাচ্ছেন। আর সেইসঙ্গে ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, ইনকাম ট্যাক্স লেগে রয়েছে।" তবে বিজেপির উদ্দেশ্য যে কোনভাবেই সফল হবে না সেই বার্তাও দিয়েছেন তেজস্বী। আরজেডি নেতার কথায়, "দিদি বাঘিনীর মতো লড়াই করছে।
যে লড়াই করে সেই জেতে। বিজেপি যতই চেষ্টা করুক বঙ্গে জয়ী হতে পারবে না।"আরও পড়ুন:
বিজেপি প্রতিশ্রুতি দিয়েও রাখে না, এমন অভিযোগ বিরোধীরা প্রায়ই তুলে থাকেন। এদিন জোড়াসাঁকোর প্রচারের মঞ্চ থেকেও বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি তেজস্বী। বিজেপি ও মোদীকে একযোগে নিশানা করে তিনি বলেন, "বিজেপি মানেই মিথ্যার দল। আর মোদী এতটাই মিথ্যে কথা বলেন যে তাঁকে মিথ্যা বলার কারখানা, হোলসেলার বা ডিস্ট্রিবিউটার বললে ভুল কিছু হবে না। সম্প্রতি বঙ্গে প্রচারে এসে জনসংযোগের লক্ষ্যে একটি দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন মোদী। তা নিয়ে মোদীকে শুধু তোপই দাগেননি মোদী, তিনি বিহারে ভোট প্রচারের সময় মোদী কি করেছিলেন সেই কথা মনে করিয়ে বলেন, "এখন বঙ্গে এসে ঝালমুড়ি খাচ্ছেন, কিন্তু, বিহারে ভোটের যে ছাতু খেয়েছিলেন তা এখন তিনি ভুলে গিয়েছিলেন।" তেজস্বী মোদীকে ব্যাঙ্গ করে "অভিনেতা" বলেও তোপ দাগেন। তাঁর কথায়, মোদী এতটাই ভালো অভিনয় করেন যে তিনি অভিনেতা অমিতাভ বচ্চন বা শাহরুখ খানকে ছাপিয়ে যাবেন।
আরজেডি নেতা বলেন, "আমরা অমিতাভ বচ্চন বা শাহরুখ খানকে দেখেছি কিন্তু মোদীর মতো বড় অভিনেতা দেখিনি।"আরও পড়ুন:
বিহার সহ সম্প্রতি একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনে অনুপ্রবেশ ইস্যুকে জরদার করতে চাইছে বিজেপি। সেই প্রসঙ্গ তুলে পাল্টা মোদী শাহের ভুমিকা নিয়েই প্রশ তোলেন তেজস্বী। তিনি বলেন, "বিজেপি, বিহার, ঝাড়খণ্ড, বাংলায় সব জায়গাতেই অনুপ্রবেশ দেখতে পাচ্ছে।" তেজস্বীর প্রশ্ন, তাহলে ১১-১২ বছর ধরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন মোদী শাহ কি করছিলেন? এটা দেখা কাদের দায়িত্ব?
আরও পড়ুন:
তেজস্বীর মতে, বিজেপি বাংলায় সাম্প্রদায়িক ঐক্যকে ভেঙে হিংসা, বিদ্বেষ ছড়ানোর রাজনীতি করছে। অন্যদিকে, তেল, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। তিনি বলেন, " বিজেপি দরিদ্র মানুষদের নিয়ে কথা বলে না, কাজের কথা বলে না, এরা শুধু হিংসার বীজ বপন করতে ব্যাস্ত।" এছাড়াও, এদিন বিজয় উপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের আরও বেশ কয়েকজন প্রার্থীর সমর্থনে জগদ্দল, ভাটপাড়া, খড়দা প্রভৃতি এলাকায় প্রচারে অংশগ্রহভ করেন তেজস্বী।