পুবের কলম প্রতিবেদক: মমতা বন্দ্যোপাধ্যায় যে অযথা প্রধানমন্ত্রী মোদি বা আরএসএসের সঙ্গে বিবাদে যেতে চান না তা তিনি স্পষ্ট করে বলেছেন। আজ বিধানসভায় ইডি-সিবিআইয়ের হানা ও গ্রেফতারির বিরুদ্ধে প্রস্তবের উপর বলতে গিয়ে মুখ্যমন্ত্রী এও বলেছেন, পশ্চিমবঙ্গে সিবিআই-ইডির এই দাপাদাপির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়ী নন বলে তাঁর বিশ্বাস। কারণ এই সংস্থাগুলি এখন আর প্রধানমন্ত্রীর দফতরের অধীনে নয়। প্রধানমন্ত্রী নিজে এগুলো করাচ্ছেন বলে তিনি বিশ্বাস করেন না।
ফলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তাঁর সরকারের অপকর্মের দায় থেকে খানিকটা মুক্তি দিলেন। এর আগে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আর এসএসেরও কথা বলেছেন।আরও পড়ুন:
বলেছেন আরএসএসের সবাই খারাপ নয়। এতে বোঝা যায়, মুখ্যমন্ত্রী অযথা কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী মোদি বা আরএসএসের সঙ্গে সংঘাতে যেতে চান না।