২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একাধিক রাজ্যে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের ফলে বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের 

পুবের কলম,ওয়েবডেস্ক: তিন রাজ্যে বৃষ্টি সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।  দেশের অধিকাংশ রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। সেই সঙ্গে গুমোট আবহাওয়ায় অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের অধিকাংশ রাজ্যে এই সময়ে বেশ জমিয়ে বৃষ্টি হচ্ছে৷ এই পরিস্থিতিতে দিল্লির মৌসম ভবন জানিয়েছে, আগামী ২-৩ দিনে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে এবং এর পার্শ্ববর্তী রাজ্য থেকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন শুরু হতে পারে৷ গত মঙ্গলবার আইএমডি নিজেদের রিপোর্টে জানিয়েছে আগামী ২ দিনের মধ্যে পুদুচেরির একাধিক এলাকায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস সম্ভাবনা।

অন্যদিকে আগামী ৪ দিনে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ অন্যদিকে ওড়িশায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ভারতের বেশ কিছু এলাকা  দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের একাধিক এলাকায় আগামী এক সপ্তাহ শুষ্ক থাকবে। ওয়েদার অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং দক্ষিণ কর্ণাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এছাড়া গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন: অতি বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেশের একাধিক রাজ্যে, জারি লাল ও কমলা সর্তকতা

আরও পড়ুন: কলকাতা-সহ একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস
সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একাধিক রাজ্যে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের ফলে বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের 

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার