২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী তিনমাসের মধ্যেই তীব্র দাবদাহের পূর্বাভাস, মোকাবিলায় জরুরি বৈঠক সারলেন মোদি

পুবের কলম, ওয়েবডেস্ক:  গরম পড়তে না পড়তেই তীব্র দাবদাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এবছর গরম এতটাই মারাত্মক আকার নেবে যা কয়েক দশকের রেকর্ড ভেঙে দিতে পারে। আগামী তিন মাসের মধ্যেই তীব্র দাবদাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় এবার জরুরি বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার উচ্চপর্যায়ে বৈঠক শেষে একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। প্রধামন্ত্রী দফতর সূত্রে জানানো হয়েছে, মরশুম ভবনকে আবহাওয়ার পূর্বাভাস তৈরি রাখতে হবে। হাসপাতালগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা তৈরি তাও  সরেজমিনে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দাবানল রুখতেও  সমস্ত পরিষেবা তৈরি রাখতে হবে। এই তীব্র দাহদহ মোকাবিলায় বিশেষ করে স্কুলগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে। শুধু  স্কুল নয়, বিভিন্ন বাস স্টপেজ,  রেল স্টেশন-সহ বিভিন্ন জনবহুল এলাকায় এধরনের  লিফলেট বিলি করতে হবে। বাঁধ ও জলাধারগুলিতে কতটা জল রয়েছে সেদিকে নিয়মিত নজর রাখতে হবে। মজুত থাকা শস্য নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: SIR–এ ভবানীপুরে খসড়া তালিকা থেকে বাদ প্রায় ৪৫ হাজার ভোটার, জরুরি বৈঠকে মমতা

আরও পড়ুন: মোদি ‘জানতেন আমি খুশি নই’, ভারতকে বড় শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামী তিনমাসের মধ্যেই তীব্র দাবদাহের পূর্বাভাস, মোকাবিলায় জরুরি বৈঠক সারলেন মোদি

আপডেট : ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার