পুবের কলম ওয়েবডেস্কঃ দক্ষিণ আফ্রিকার একটি সমুদ্র সৈকতে মিলল ৬০টির বেশি পেঙ্গুইনের দেহ। প্রাণী বিশেষজ্ঞদের মতে মৃত পেঙ্গুইনের ক্ষতচিহ্ন দেখে প্রাথমিক ধারণা সেগুলি মৌমাছির দংশন .দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের কাছাকাছি একটি সৈকতে ৬৩টি বিলুপ্তপ্রায় আফ্রিকান পেঙ্গুইনের দেহগুলি মিলেছে।
আরও পড়ুন:
ন্যাশনাল পার্কের অধিকর্তারা জানিয়েছেন, পেঙ্গুইনের ওপর মৌমাছির আক্রমণের বিষয়ে এবারই প্রথম জানা গেল। এই এলাকায় প্রতিবছর অন্তত ৬০ হাজার পর্যটকের ওপর হামলা করে থাকে এসব মৌমাছি।
তবে পেঙ্গুইনের ওপর আক্রমণের ঘটনা এই প্রথম।আরও পড়ুন:
দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্কস এজেন্সির মেরিন বায়োলজিস্ট ড. অ্যালিসন কোক জানিয়েছেন এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মৌমাছিদের চাকে কেউ আঘাত করার জন্যই ক্ষিপ্ত হয়ে মৌমাছি গুলি বেরিয়ে আসে। এবং তাদের যাত্রা পথের মধ্যে পড়ে যায় পেঙ্গুইনগুলি ।