ওবায়দুল্লা লস্কর,মগরাহাট: সোমবার থেকে নিম্নচাপের জেলে দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলার একাধিক জায়গা, মগরাহাট এলাকা এখন পুরোটাই জলমগ্ন বাড়ির মধ্যেও ঢুকে গেছে জল।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগণার একাধিক এলাকা

যার জেরেই ঘরহারা হয়ে পড়েছে বহু মানুষ অন্যদিকে মগরাহাটের একাধিক এলাকা এখন জলের তলায় অনেকের বাড়িতে ঢুকে গেছে জল প্রায় এক হাঁটু করে জল অসুবিধার সম্মুখীন সাধারণ মানুষ। আবহাওয়াবিদরা বলছেন দক্ষিণবঙ্গে এই মৌসুমের সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে এই গত দুদিনে যার জেরেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগণার একাধিক এলাকা

অন্যদিকে নিম্নচাপের জেরে ক্রমাগত বৃষ্টিতে এখন মাথায় হাত পড়েছে পূজা উদ্যোক্তাদের। মন্ডপের কাজ বন্ধ রাখতে হয়েছে পুরোপুরি হলে নির্দিষ্ট দিনে উদ্বোধন হওয়ার কথা থাকলেও উদ্বোধন করতে পারবে কিনা তা নিয়ে এখন অনেকটাই চিন্তায় রয়েছে পূজার উদ্যোক্তারা।