পুবের কলম, ওয়েবডেস্ক: বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানেই রহস্যমৃত্যু হয় গায়কের। তাঁর মৃত্যুতে ভারতীয় বিনোদুনিয়ায় আছড়ে পড়ে দুঃসংবাদ। গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।
এবার সেই ধোঁয়াশা কাটালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এদিন বিধানসভায় তিনি জানিয়েছেন, জ়ুবিন গর্গের মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, ‘খুন’। জ়ুবিন গর্গের মৃত্যুর ঘটনায় এ দিন বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিরোধীরা। তা নিয়ে আলোচনার সময়েই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এই ঘটনা কোনও ‘অনিচ্ছাকৃত খুনও নয়’, ‘অপরাধমূলক ষড়যন্ত্রও নয়’, তবে এটা ‘পরিষ্কার খুন’।উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে প্যারাগ্লাইডিং করতে যান তিনি। ঠিক সেসময়েই বিপত্তি ঘটে! জানা গিয়েছে, প্যারাগ্লাইডিং করার সময়ে আচমকাই সমুদ্রের মধ্যে পড়ে যান জুবিন। অনেকটা সময় অচৈতন্য অবস্থাতেই সমুদ্রের জলে ভেসেছিলেন। খবর পেয়েই, সিঙ্গাপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন গর্গ। গায়কের মৃত্যুর ঘটনার তদন্তে কমিশন গঠন করা হয়েছে। সোমবার সেই কমিশন বয়ান রেকর্ড ও তথ্যপ্রমাণ পেশের সময়সীমা আরও কিছুটা বাড়িয়েছে। গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সাইকিয়া রয়েছেন কমিশনের মাথায়। ৩ নভেম্বর থেকে এই কমিশন জ়ুবিনের মৃত্যু সংক্রান্ত বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করছে, স্টেটমেন্ট রেকর্ড করছে।জ়ুবিন গর্গের মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, ‘খুন’, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫, ১০:২২
আরও খবর
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
উচ্চবর্ণের মেয়ের সাথে বন্ধুত্ব, ১৮ বছরের দলিত যুবককে পিটিয়ে খুন উত্তরাখণ্ডে
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু হল বাংলাদেশি নাগরিকের, দেশে ফেরানো হচ্ছে দেহ
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে নিভে গেল একই পরিবারের ৮ সদস্যসের প্রাণ, শোকে স্তব্ধ গুরুগ্রাম
ঝড়-বৃষ্টির তাণ্ডবে মৃত ৭ জনের পরিবারকে ৪ লক্ষ টাকা সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঝড়-বৃষ্টির তাণ্ডবে মৃত ৭ জনের পরিবারকে ৪ লক্ষ টাকা সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর
ছাদ থেকে পড়ে মৃত্যু ভূতের ভবিষ্যৎ ছবির পরিচালক অনীকের, কারণ জানতে তদন্তে পুলিশ
ছাদ থেকে পড়ে মৃত্যু ভূতের ভবিষ্যৎ ছবির পরিচালক অনীকের, কারণ জানতে তদন্তে পুলিশ
বাংলাদেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৪৫, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭ শিশুর
বাংলাদেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৪৫, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭ শিশুর
গবাদি পশু চুরির সন্দেহে অসমে গণপিটুনিতে মৃত্যু সংখ্যালঘু সম্প্রদায়ের ২ জনের, আহত এক
গবাদি পশু চুরির সন্দেহে অসমে গণপিটুনিতে মৃত্যু সংখ্যালঘু সম্প্রদায়ের ২ জনের, আহত এক
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ