মোল্লা জসিমউদ্দিন: বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত এর এজলাসে জাতীয় সঙ্গীত অবমাননা মামলার শুনানি চলে। এদিন সিঙ্গেল বেঞ্চ জানায়, 'জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এখনই কোনো রকম পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আদালতের নির্দেশ ছাড়া পুলিশ এ ব্যাপারে চার্জশিটও জমা দিতে পারবে না'। বুধবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গেল বেঞ্চ।
সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে, 'এই মামলায় জেরার জন্য আপাতত কোনও বিজেপি বিধায়ককে ডাকতে পারবে না পুলিশ'।আরও পড়ুন:
জাতীয় সংগীত অবমাননা মামলা ইস্যুতে সিঙ্গল বেঞ্চের দেওয়া প্রথম মামলার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ জানিয়েছে, 'প্রথম মামলার শুনানি এখনও হয়নি, তাই দ্বিতীয় মামলাতে এখনই তদন্ত করতে পারবে না পুলিশ'। সম্প্রতি রাজ্য বিধানসভায় বাবা সাহেব আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্না বিক্ষোভ করছিলেন শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়করা।
আরও পড়ুন:
অভিযোগ, শাসকদলের জাতীয় সঙ্গীত চলাকালীন সেখানে কাঁসর, ঘণ্টা বাজিয়ে বিশৃঙ্খলা তৈরির পাশাপাশি জাতীয় সঙ্গীতকে অবমাননা করেন বিজেপি বিধায়করা। ওই ঘটনায় বিজেপির ১১ জন বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় তৃণমূল। অভিযোগের ভিত্তিতে তিনটি এফআইআর দায়ের হয়। যার মধ্যে বর্তমানে হাইকোর্টে দুটি মামলা চলছে।আদালত সূত্রে প্রকাশ, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের দায়ের করা প্রথম মামলার শুনানির ওপরই নির্ভর করছে সিঙ্গল বেঞ্চে দায়ের হওয়া মামলা দুটির শুনানি। এই মামলার পরবর্তী শুনানি হতে পারে ৭ ফেব্রুয়ারি বলে জানা গেছে।