তেল আবিব, ১২ মে: ফের নেতানিয়াহুর বিরুদ্ধে পথে ইসরাইলি নাগরিকরা। হামাসের হাতে আটক বন্দিদের ফিরিয়ে আনার দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। তেল আবিব শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। শনিবার শহরের প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বন্দিদের আত্মীয়রা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে।
পাশাপাশি তিনজনকে আটক করে।আরও পড়ুন:
নেতানিয়াহু প্রশাসনের কাছে তারা দাবি জানায়, বন্দিদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে আনার। হামাসের হাতে বন্দি স্বজনদের ছবি নিয়েও বিক্ষোভ দেখান। নামা ওয়েনবার্গ নামের একজন বিক্ষোভকারী বলেন, "৭ অক্টোবর ইসরাইলে হামলা চালানোর সময় তার চাচাতো ভাই ইতাই সভিরস্কিকে বন্দি করে হামাস। পরে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, তার ভাইকে বন্দি অবস্থায় হত্যা করা হয়েছে।
এর আগেও গাজায় একজন ইসরাইলি বন্দি নিহত হয়েছেন।" বিক্ষোভকারীদের বক্তব্য, গাজায় তাদের জীবন হুমকির মধ্যে আছে।আরও পড়ুন:
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি এখন পুরোটাই হামাসের ওপর নির্ভর করছে। যদি হামাস বন্দিদের ছেড়ে দেয়, তাহলে আজ থেকেই গাজায় ইসরাইলি অভিযান বন্ধ করা হবে। আগামীকাল থেকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হবে।’