পুবের কলম প্রতিবেদক: কিছুদিন আগে কলকাতার একবালপুর থানার অন্তর্গত মোমিনপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনার তদন্তভার হাতে নিয়েছিল এনআইএ। এবার ঘটনায় চার্জশিট জমা করল কেন্দ্রীয় ওই সংস্থা। শনিবার বিশেষ এনআইএ আদালতে এই চার্জশিট জমা পড়েছে। জানা গিয়েছে, ১৬ জনের নামে চার্জশিট জমা পড়েছে।
এদের মধ্যে ৬ জন ফেরার, বাকি ৮জনকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, ৪০০ পাতার চার্জশিটে ৭০জন সাক্ষীর উল্লেখ রয়েছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, এনআইএ’র চার্জশিটে হিংসা ছড়ানো, পুলিশের কাজে বাধাদান, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র ও বিস্ফোরক আইনের মতো নানান ধারার উল্লেখ রয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, মোমিনপুরে ঝামেলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। গত ২৮ অক্টোবরে দায়িত্বভার নেওয়ার পরপরই মোমিনপুরে গিয়েছিল এনআইএ।
তারা লালবাজারেও যায় এবং মোমিনপুর এলাকা পরিদর্শন করে। এবার চার্জশিট পেশ করল তারা। অন্যদিকে, মোমিনপুরের ঘটনায় কলকাতা হাইকোর্টের গঠন করা সিট তদন্ত করছে। তারাও তিনটি এফআইআর করেছে। এর মধ্যে দু'টির তদন্ত করছে কলকাতা পুলিশ। একটির তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ।আরও পড়ুন:
মোমিনপুরের ঘটনায় কলকাতা পুলিশের হাতে ধৃত ২০জনকে হেফাজতে নিয়েছিল এনআইএ। পরে ৮জনকে গ্রেফতার করা হয়। সেই ৮জনের নাম রয়েছে চার্জশিটে এনআইএ চার্জশিটে। তবে তাদের সিংহভাগকেই ফেরার বলে উল্লেখ করেছে এনআইএ। সূত্রের খবর, কলকাতা পুলিশ যে ২০জনকে গ্রেফতার করেছিল, তাদের সঙ্গে এই মামলায় যোগসূত্র না পাওয়ায় তাদের এই মামলা থেকে মুক্ত করার জন্য আবেদন করেছে।