পুবের কলম প্রতিবেদক: কিছুদিন আগেই মোমিনপুর-কাণ্ডের তদন্তভার নিজেদের হাতে নিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তারপর নিজেরাই এফআইআর দায়ের করে আদালতে গিয়েছিল সংস্থাটি। কলকাতা পুলিশের কাছে তথ্য ও নথিও চাওয়া হয়েছিল। এবার জোর কদমে তদন্তের কাজ শুরু করল এনআইএ।
শনিবার দুপুরে এনআইএ-এর একটি টিম ঘটনাস্থলে যায়।আরও পড়ুন:
এ দিনের টিমে ছিলেন এসপি, ডিএসপি-সহ অন্যান্য অফিসাররা। মোমিনপুরের যেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেইসব এলাকার নমুনা সংগ্রহ থেকে শুরু করে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেন এনআইএ’র অফিসাররা।
জানা গিয়েছে, এনআইএ’র অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের বক্তব্য রেকর্ড করেন।
সূত্রের খবর, এনআইএ'র অফিসাররা এ দিন প্রায় ৩২ জনের বয়ান রেকর্ড করেছেন।আরও পড়ুন:
সূত্রের খবর, মোমিনপুর কাণ্ডের তদন্তে নেমে প্রথমেই লালবাজারে যান এনআইএ অফিসাররা। কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠন করা হয়েছিল বিশেষ তদন্তকারী দল বা সিট।। সেই সিটের মাধ্যমে এতদিন কী তদন্ত হয়েছে, তা খতিয়ে দেখেন এনআইএ-র অফিসাররা।
আরও পড়ুন:
এ দিন কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গেও এনআইএ আধিকারিকরা বেশ কিছুক্ষণ বৈঠক করেন বলে খবর।