পুবের কলম ওয়েবডেস্কঃ প্রচন্ড গরমে জলপাইগুড়িতে অসুস্থ স্কুল শিক্ষিকা। উদ্ভুত পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয় গুলির পঠন পাঠন মর্নিং সেশনে করার দাবী জানালো বামপন্থী প্রাথমিক শিক্ষা সংগঠন।
আরও পড়ুন:
পরিস্থিতি মাথায় রেখে আগামী ৩১ শে অগস্ট পর্যন্ত প্রাথমিক স্কুল গুলি মর্নিং সেশনে চালু করার আর্জি জানালেন জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। গতকাল কোচবিহারের পর আজ জলপাইগুড়িতে স্কুল যাওয়ার পথে গরমে অসুস্থ স্কুল শিক্ষিকা। উদ্ভুত পরিস্থিতির কথা মাথায় রেখে স্কুল ছুটি দিয়ে নয় বরং প্রাথমিক স্কুল গুলিকে মর্নিং সেশনে চালু করার দাবীতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে স্মারকলিপি দিলেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। শুক্রবার দুপুরে তারা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্য মোহন রায়ের সাথে একটি প্রতিনিধি দল দেখা করে তার হাতে এই মর্মে একটি স্মারকলিপি জমা দেন।
আরও পড়ুন:
উল্লেখ্য জলপাইগুড়ি সদর উত্তর মন্ডল অন্তর্গত নাথুয়াচর প্রাথমিক বিদ্যালয় এর সহ শিক্ষিকা সুস্মিতা মল্লিক।
শুক্রবার উনি অটো করে স্কুলে যাচ্ছিলেন। অত্যধিক গরমের কারণে বিদ্যালয়ে যাবার সময় অটোতেই অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে উনি মোড়ল পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন। স্যালাইন অক্সিজেন চলছে।আরও পড়ুন:

চিকিৎসকেরা জানিয়েছেন কিছুক্ষণ এখানে পর্যবেক্ষণ করা হবে। তারপর দরকার হলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে রেফার করবেন বলে ডাক্তারবাবু জানান।
অপরদিকে জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দফতর সুত্রে জানা গেছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক এর চেয়ে ৪ ডিগ্রি বেশী।আরও পড়ুন:
বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ৭০%। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে গরম বেড়েছে। এছাড়া গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশী। এদিন ABPTA এর জেলা সম্পাদক বিপ্লব ঝাঁ জানিয়েছেন গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে দুপুরে স্কুলে এসে নাজেহাল অবস্থা হচ্ছে প্রাথমিক পড়ুয়াদের।
কারন বেশিরভাগ স্কুল গুলিতে টিনের চাল। রোদে প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। অনেক বাচ্চা অসুস্থ হচ্ছে।আরও পড়ুন:
আজ এক দিদিমনি স্কুল যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। করোনার কারণে দু বছর স্কুল বন্ধ ছিল। স্কুল খোলার পর আবার বন্ধ হয়ে যায়। এতে পড়াশোনা প্রচুর ক্ষতি হয়েছে। তাই আমরা স্কুল ছুটি চাইছিনা। আমরা চাই যতদিন গরম না কমছে ততদিন স্কুল গুলি মর্নিং সেশনে চালু হোক। তাই এই মর্মে আমরা চেয়ারম্যানকে স্মারকলিপি দিলাম।অপরদিকে তীব্র দাবদাহের কারনে প্রাথমিক স্কুল গুলিকে আগামী ৩১ শে অগাস্ট পর্যন্ত মর্নিং সেশনে চালু করার অনুমোদন চেয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষা দফতরকে চিঠি দিলো জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্য মোহন রায়।