পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের দিলীপ কুমার হাই স্কুল মাঠে সম্প্রীতির এক অনন্য নজির তৈরি হলো ইফতার মজলিসে। যেখানে সব ধর্মের মানুষ হিন্দু, মুসলি,ম খৃষ্টান বৌদ্ধ, ব্রাহ্মণ ইফতারে এসে সম্প্রীতির বার্তা দিলেন। রাজ্যে সম্প্রতিকালে রামনবমীকে কেন্দ্র করে যখন হাওড়া ও হুগলিতে অশান্তির কথা বারবার উঠেছে সেখানে একেবারে উল্টো ছবি দেখা গেল বাদুড়িয়াতে।
আরও পড়ুন:
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি, সমবায় কর্মাধ্যক্ষ বুরহানুল মোকাদ্দিমের উদ্যোগে কয়েক হাজার মানুষ ইফতার পার্টিতে অংশগ্রহণ করে। পাশাপাশি যেখানে ১০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে স্বাভাবিক জীবনযাত্রায় চলার পথে প্রত্যেককে ট্রাই সাইকেল বিতরণ করলেন।
এই মহতী অনুষ্ঠানে হাজির ছিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান।আরও পড়ুন:
বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র ,বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার যুব সভাপতি শমিক রায় অধিকারী, বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার মহিলা সভাপতি অর্চনা মৃধা বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, সংখ্যালঘু সেলের নেতা আশিকবিল্লাহসহ বিশিষ্ট জনেরা। নুসরত বলেন ,বাংলা সব ধর্মের সংস্কৃতির পীঠস্থান।
আরও পড়ুন:
যেখানে হয় সংখ্যালঘু ভাইবোনদের ঈদের আনন্দে মাতেন, এখানে হোলি বসন্ত উৎসব দুর্গাপূজা সবাই মিলেমিশে একসঙ্গে আনন্দ করি আমরা। এখানে ধর্মের কোন ভেদাভেদ নেই।
যারা ধর্মের উস্কানি দিয়ে রাজ্যকে অশান্ত করতে চাইছে বাংলার মানুষ তাদের আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রত্যাখ্যান করবে। হাওড়া ও হুগলি জেলায় রামনবমী কে কেন্দ্র করে যে অশান্তি তৈরি হয়েছিল। কিছু মানুষ হাওয়া দিয়ে রাজ্যকে অশান্ত করতে চাইছে। কিন্তু বাংলার মানুষ এই চক্রান্ত প্রত্যাখ্যান করবেন। সম্প্রীতির বাংলা এখানে সব ধরনের মানুষ একসঙ্গে বসবাস করে। উৎসবে সবাই একসঙ্গে আনন্দ করেন।