আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার দেশ জুড়ে উদযাপিত হচ্ছে ভারতের স্বাধীনতার ৭৫ তম বছর। নানা অনুষ্ঠানের মাধ্যমে সকলেই শ্রদ্ধা জানাচ্ছেন, স্মরণ করছেন সেই গৌরবময় মূহুর্তকে।
আরও পড়ুন:
কিন্তু জানেন কি আজ মূল্যবৃদ্ধি আর মুদ্রাস্ফীতির চাপে আমজনতার দমবন্ধ অবস্থা। তখন ৭৫ বছর আগে আজকের দিনে মানে ১৫অগস্ট কত ছিল দুধের দাম, পেট্রো পণ্য বা বিমান ভাড়া। সিনেমা দেখতে গেলে কত ছিল টিকিটের মূল্য।
১৯৪৭ সালের ১৫ অগস্ট এক ভরি সোনার দাম ছিল ৮৮ টাকা ৬২ পয়সা, আজ ২০২২ এ তা ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে।১৯৪৭ সালে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ২৭ পয়সা। অর্থাৎ কেউ যদি ১ টাকা নিয়ে পেট্রোল কিনতে যেত, তাঁরা এক টাকায় পেট্রোল পেতেন ৩.৭০৩ লিটার। সেখানে আজকের দিনে কলকাতায় পেট্রোলের দাম ১০৬ টাকা।আরও পড়ুন:
দেশ স্বাধীন হওয়ার সময় সিনেমার টিকিটের দাম ছিল ২৫ পয়সা।
তার মানে চারজনের পরিবারের সিনেমা দেখতে খরচ করতে হতো মাত্র একটাকা।আরও পড়ুন:
১৯৪৭ সালে এক লিটার দুধ পাওয়া যেত ১২ পয়সায়। এখন এক লিটার দুধ কিনতে খরচ হয় ৬০ টাকা।
আরও পড়ুন:
১৯৪৭ সালে কলকাতা থেকে বিমানে মুম্বই যেতে খরচ করতে হত মাত্র ১৪০ টাকা। ১৯৪৭ সালে মার্কিন ডলারের সমানুপাতিক ছিল টাকার দাম। তবে ২০২২ এ দাঁড়িয়ে ডলারের সাপেক্ষে তলানিতে ঠেকছে টাকার দাম। তাই হয়ত আর্থসামাজিক ক্ষেত্রেও তার প্রভাব পড়েছে সর্বাত্মক।
আরও পড়ুন: