কৌশিক সালুই বীরভূমঃ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে জেলা কৃতী শিক্ষকদের পুরস্কৃতও সম্বর্ধিত করলেন পাশাপাশি জেলার সেরা বিদ্যালয়কেও পুরস্কৃত করা হলো এদিন। বীরভূমের সিউড়িতে জেলাশাসক জেলার সংশ্লিষ্ট প্রাপকদের হাতে এই সম্মাননা তুলে দেন। অন্যদিকে সিউড়ি বিধানসভার বিধায়ক শহরের বিশিষ্ট শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন।
আরও পড়ুন:

>
শহরের বিশিষ্ট শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে সংবর্ধনা দিচ্ছেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী
আরও পড়ুন:
ছবিঃ তথাগত চক্রবর্তী
আরও পড়ুন:
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা এবং কুরুম গ্রাম মিত্রভূম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কর্মকার এবছরের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন সম্মানে ভূষিত হলেন।
রামপুরহাট উচ্চ বিদ্যালয় এ বছরের সেরা স্কুলের শিরোপা পেয়েছে। রবিবার শিক্ষক দিবসের দিন বিকাশ ভবন থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ভার্চুয়ালি এবং সিউড়িতে জেলাশাসক বিধান রায় এক অনুষ্ঠানের মাধ্যমে ওই দুই শিক্ষককে শিক্ষারত্ন এবং রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের হাতে জেলার সেরা স্কুলের শিরোপা সম্মান তুলে দেন।আরও পড়ুন:

ছবিঃ তথাগত চক্রবর্তী
অন্যদিকে সিউড়ি বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী শহরের বিশিষ্ট শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে সংবর্ধনা প্রদান করেন। রামপুরহাট বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায় রামপুরহাট শহরের বিশিষ্ট শিক্ষকদেরকে সংবর্ধনা দেন এবং প্রেরণার উদ্যোগের সিউড়ির জেলা পরিষদ সভাকক্ষে নাট্যজগতের সঙ্গে জড়িত জেলার বিশিষ্ট শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অন্যদিকে মহদ বাজার থানার পক্ষ থেকে থানা এলাকার বিশিষ্ট শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে বোলপুর তৃণমূল ভবনে শিক্ষক দিবস পালন করে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজীত সাউ