০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কমিশন চেয়ে চাপ পঞ্চায়েত মন্ত্রী ঈশ্বরাপ্পার, সুইসাইড নোটে লিখে গেলেন আত্মঘাতী ঠিকাদার, তোলপাড় কর্ণাটক

পুবের কলম ওয়েবডেস্কঃ কর্ণাটকের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে  ৪০%   কমিশন আদায়ের জন্য চাপসৃষ্টির কথা  নিজের সুইসাইড নোটে লিখে গেলেন ঠিকাদার সন্তোষ পাতিল।

আরও পড়ুন: কর্নাটকে নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার: বাজেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

ওই ঠিকাদারকে মঙ্গলবার সকালে উডুপির একটি ব্যক্তিগত লজে মৃত অবস্থায় পাওয়া যায়। পাতিল তাঁর সুইসাইড নোটে পরিস্কার লিখে গিয়েছেন “আরডিপিআর মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা আমার মৃত্যুর জন্য এককভাবে দায়ী। আমি আমার সমস্ত আশা, আকাঙ্খাকে অসম্পূর্ণ রেখেই এই চরম সিন্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। আমি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই,   প্রবীণ বিজেপি নেতা ইয়েদুরাপ্পা এবং অন্য সকলের কাছে হাত জোড় করে  অনুরোধ করছি আমার মৃত্যুর  পর আমার পরিবার এবং সন্তানদের  প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য”নিখোঁজ হওয়ার আগে সন্তোষ পাতিল এই সুইসাইড  নোট লিখেছিলেন। ইতিমধ্যেই পাতিলের এই সুইসাইড নোটকে কেন্দ্র করে উত্তাল কর্ণাটক। এরপর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বাভাবিক ভাবেই সন্তোষ পাতিলকে চেনার কথা অস্বীকার করেছেন

আরও পড়ুন: চারপাশে আগুন-দরজা বন্ধ হওয়ার ফলে কেউ নামতে পারেননি: কর্নাটক বাস দুর্ঘটনায় এক প্রত্যক্ষদর্শী

ঈশ্বরাপ্পা। ঈশ্বরাপ্পা আরও জানিয়েছেন তিনি সংবাদমাধ্যম  থেকেই সন্তোষ পাতিলের বিষয়টি জেনেছেন। ‘ঠিকাদারের আত্মহত্যার ঘটনার জেরে কর্ণাটকের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পার পদত্যাগ দাবি করেছে কংগ্রেস।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

যদিও এই পদত্যাগের দাবি প্রসঙ্গে ঈশ্বরাপ্পা বলেছেন পদত্যাগের প্রশ্নই আসে না। সন্তোষ পাতিলের বিরুদ্ধে আমি যে মামলা করেছিলাম সেই মামলায় আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি স্পষ্ট করে বলছি যে আমার কোথাও কোনো দোষ নেই   অভিযোগ একটি চারকোটি টাকা কাজের জন্য ওই ঠিকাদারের কাছ  থেকে ৪০% কমিশন দাবি করেন ঈশ্বরাপ্পা এবং তার সহযোগীরা। অসহ্য মানসিক চাপের জেরেই  পাতিল আত্মহত্যা করতে বাধ্য হন। ঠিকাদার সন্তোষ পাতিল কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকেও এই মর্মে চিঠি লিখেছিলেন।

সর্বধিক পাঠিত

৩৮ জন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কমিশন চেয়ে চাপ পঞ্চায়েত মন্ত্রী ঈশ্বরাপ্পার, সুইসাইড নোটে লিখে গেলেন আত্মঘাতী ঠিকাদার, তোলপাড় কর্ণাটক

আপডেট : ১২ এপ্রিল ২০২২, মঙ্গলবার