পুবের কলম প্রতিবেদক , বসিরহাট: দীর্ঘ গরমের অবসান ঘটিয়ে সোমবার সন্ধ্যায় স্বরূপনগর ব্লকসহ পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখী ও বজ্রপাত সহ বৃষ্টিপাতে মানুষ একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে । তবে বছরের প্রথম কালবৈশাখীর মধ্যেই মৃত্যুর খবরে ম্লান হয়ে যায় স্বস্তির আনন্দ। ওই রাতে হঠাৎগঞ্জ বাজার এলাকায় একটি টিনের বাড়ির উপর বিদ্যুতের তার ছিড়ে পড়েছিলো। মঙ্গলবার সকালে উঠে বাড়ির মালিক অশোক দাস(৬০) বিদ্যুৎ সংযোগ নেই মনে করে তাতে হাত দিতে গিয়েই ছিটকে পড়ে যায়।
আরও পড়ুন:
বাড়িতে ছিল তার একমাত্র ছেলে। তার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটি আসে। তড়িঘড়ি নিয়ে যায় শাড়াপুল গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শরীর পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে ।
খবর জানাজানি হতেই ছুটে আসে স্বরূপ নগর থানার পুলিশ। উদ্ধার করে ওই মৃতদেহ ময়না তদন্তে পাঠায় বসিরহাট পুলিশ মরগে। ময়নার তদন্তের পর ওই মৃতদেহ পরিবার হাতে তুলে দেওয়া হয়। পরিবারে শোকের ছায়া ।