পুবের কলম,ওয়েবডেস্ক: লিবিয়ার পূর্বাঞ্চল-ভিত্তিক সংসদ যায়নবাদী ইসরাইলকে সমর্থনকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের লিবিয়া ছেড়ে নিজ নিজ দেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ১৯ দিন ধরে দখলদার ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনে সাড়ে ছয় হাজারেরও বেশি অসহায় নারী ও শিশু শহিদ হওয়ার প্রেক্ষাপটে এমন নির্দেশ দিল লিবিয়ার পূর্বঞ্চল-ভিত্তিক সংসদ। বুধবার লিবিয়ার পার্লামেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘যেসব রাষ্ট্র যায়নবাদী সত্তাকে তার অপরাধযজ্ঞে সমর্থন জোগায় তাদের রাষ্ট্রদূতদের অবিলম্বে লিবিয়া ত্যাগ করতে হবে।
’ লিবিয়ার সংসদ ইসারইলের সমর্থক দেশগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধেরও হুমকি দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি গাজায় যায়নবাদী শত্রুদের গণহত্যা বন্ধ না হয় তাহলে ইসরাইলি হত্যাযজ্ঞকে সমর্থনকারী রাষ্ট্রগুলোতে তেল ও গ্যাস রফতানি স্থগিত করতে আমরা সরকারের কাছে দাবি জানাই।’ গাজায় হত্যাযজ্ঞ চালাতে ইসরাইলের প্রতি সমর্থন দেওয়ার জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং ইতালিকে সতর্ক করেছে লিবিয়ার সংসদ। লিবীয় সংসদ বলেছে, এই দেশগুলো গাজা উপত্যকায় অপরাধযজ্ঞ চালানোর জন্য যায়নবাদী ইসরাইলকে সমর্থন করে অথচ তারাই মানবাধিকার এবং জনগণের অধিকারের বুলি আওড়ায়।ইসরাইলপন্থী কূটনীতিকদের লিবিয়া ছাড়ার নির্দেশ জারি
ইমামা খাতুন
প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৩, ১৪:৫২
আরও খবর
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি, বলছে রিপোর্ট
হাওয়াইয়ে হারিকেন ‘লালা’র তাণ্ডব: বিদ্যুৎহীন ৪২ হাজার গ্রাহক, জারি প্রাণঘাতী সতর্কতা
নিষেধাজ্ঞা ও তেল বিক্রি কমায় অর্থনৈতিক সংকট, যুক্তরাষ্ট্রকে দায়ী পেজেশকিয়ান
‘হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতেই’, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা তেহরানের
স্পেনের পর্যটননগরী গ্রানাডায় ভূমিকম্প, কেঁপে উঠল শহর; ক্ষতিগ্রস্ত একাধিক ভবন
স্পেনের পর্যটননগরী গ্রানাডায় ভূমিকম্প, কেঁপে উঠল শহর; ক্ষতিগ্রস্ত একাধিক ভবন
জার্মানিতে ভয়াবহ দাবানল; সরানো হলো ৯ হাজার বাসিন্দাকে
জার্মানিতে ভয়াবহ দাবানল; সরানো হলো ৯ হাজার বাসিন্দাকে
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, মৃত অন্তত ৩৮
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, মৃত অন্তত ৩৮
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’, কটাক্ষ নেতানিয়াহুর
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’, কটাক্ষ নেতানিয়াহুর
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু