পুবের কলম ওয়েবডেস্কঃপ্রয়াত হলেন সাংবাদিক রবীশ তিওয়ারি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ন্যাশনাল ব্যুরো চিফ ছিলেন। শুক্রবার রাতে প্রয়াত হন তিনি।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই প্রথিতযশা সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন “ভাগ্য খুব তাড়াতাড়ি রবীশ তিওয়ারিকে কেড়ে নিয়েছে। মিডিয়া জগতে একটি উজ্জ্বল ক্যারিয়ার শেষ হল।
আমি তাঁর প্রতিবেদনগুলি পড়ে উপভোগ করতাম এবং পর্যায়ক্রমে তাঁর সঙ্গে যোগাযোগও করতাম। তিনি অন্তর্দৃষ্টিসম্পন্ন এবং বিনয়ী ছিলেন। তার পরিবার এবং সহকর্মীদের সমবেদনা। ওম শান্তি।"।আরও পড়ুন:
নবোদয় বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করেন রবীশ। এর পরের গন্তব্য ছিল এবং আইআইটি মুম্বাই এবং অক্সফোর্ড। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য খ্যাতি ছিল তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও রভিশ তিওয়ারির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
আরও পড়ুন:
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে রবীশ তিওয়ারির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন যে তিনি রবিশ তিওয়ারির মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন কেজরি।আরও পড়ুন:
অমিত শাহও রবীশ তিওয়ারির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, টুইটে শাহ লেখেন – রবীশ তিওয়ারির অকাল মৃত্যুতে তিনি মর্মাহত ও দুঃখিত। রবীশ ছিলেন একজন তরুণ, উজ্জ্বল ও পেশাদার সাংবাদিক। "তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল. ঈশ্বর তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। শান্তি।"
আরও পড়ুন:
Prominent journalist Rabish Tiwari pases away condolence message Modi, Shah, Kejri
আরও পড়ুন: