পুবের কলম ওয়েবডেস্কঃ ১৮ ই মে ইন্দোনেশিয়ার সরকার, বিদেশে পাম তেল রফতানি বন্ধ ঘোষণা করেছে। এরই প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন দেশটির কৃষকরা। সরকারের ওই সিদ্ধান্তে রোজগার অর্ধেকে নেমে গেছে অভিযোগ চাষিদের। রাজধানী জাকার্তায় বিক্ষোভ করছেন শত শত কৃষক। স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে গত ২৮ এপ্রিল পাম তেল রফতানি নিষিদ্ধ করে বিশ্বের শীর্ষ পাম উৎপাদক ইন্দোনেশিয়ায়।
এতে বিশ্ববাজারে ভোজ্য তেলের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দামও বেড়ে যায় ব্যাপকভাবে। তবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন ইন্দোনেশিয়ার পাম চাষিরা। সেখানে পাম ফলের দাম নেমে গেছে প্রায় অর্ধেকে। ভোজ্য তেলের বাজারে ইন্দোনেশিয়ার অনুপস্থিতির সুযোগে সরবরাহ বাড়িয়ে দিয়েছে প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়া। তাতে লাভবানও হচ্ছে দেশটি। মঙ্গলবার ইন্দোনেশিয়ায় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার দেখা গেছে। তার একটিতে লেখা ছিল, ‘মালয়েশীয় কৃষকদের মুখে বড় হাসি, ইন্দোনেশীয় কৃষকরা দুর্ভোগে’। এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার ক্ষুদ্র কৃষকদের সংগঠন আপকাসিনদো বলেছে, রফতানি নিষেধাজ্ঞার পর পাম ফলের দাম আঞ্চলিক কর্তৃপক্ষ নির্ধারিত মূল্যের চেয়ে ৭০ শতাংশ নিচে নেমে গেছে। ইন্দোনেশিয়ায় স্বাধীন কৃষকরা সাধারণত ভিত্তিমূল্যের নিশ্চয়তা পান না। এটি নির্ধারিত হয় কারখানা ও বড় মাপের সমিতিগুলোর মধ্যে চুক্তির ভিত্তিতে। আপকাসিনদোর হিসাবে, রফতানি নিষেধাজ্ঞার পর থেকে ইন্দোনেশিয়ার অন্তত ২৫ শতাংশ পাম তেল কারখানা স্বাধীন কৃষকদের কাছ থেকে পাম কেনা বন্ধ করে দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, ইন্দোনেশিয়ার অন্য ২২টি প্রদেশেও একইভাবে বিক্ষোভে নামবেন পাম চাষিরা।লাভবান মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় পাম চাষিদের বিক্ষোভ
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ মে ২০২২, ১৪:৩৫
আরও খবর
প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতায় কৃষকদের 'দিল্লি চলো' স্থগিত, পুলিশ ও প্রধানমন্ত্রীর আশ্বাসে অবস্থান প্রত্যাহার
বিদেশ সফর প্রধানমন্ত্রীর: ৬ জুলাই ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন মোদি
ধর্মীয় কাঠামোর বিরুদ্ধে বিক্ষোভ, অরুণাচলে ১৫টি মসজিদ সিল করল পেমা খাণ্ডুর সরকার
সুন্দরবনে তুলো চাষে বিপ্লব! পোকার উপদ্রব রুখতে পরিদর্শনে কেন্দ্র-রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা
ফলের ফলন বিপর্যয়ে দিশেহারা চাষিরা: ১৫ মে মুম্বই অভিযানের ডাক কৃষকদের
ফলের ফলন বিপর্যয়ে দিশেহারা চাষিরা: ১৫ মে মুম্বই অভিযানের ডাক কৃষকদের
মুর্শিদাবাদে অজানা ভাইরাসের সংক্রমণে বিনষ্ট হচ্ছে শত শত বিঘা বেগুন খেত, দিশেহারা কৃষকেরা
মুর্শিদাবাদে অজানা ভাইরাসের সংক্রমণে বিনষ্ট হচ্ছে শত শত বিঘা বেগুন খেত, দিশেহারা কৃষকেরা
ভোটার তালিকায় নাম না থাকায় ময়নাগুড়িতে পথ অবরোধ ও বিক্ষোভ
ভোটার তালিকায় নাম না থাকায় ময়নাগুড়িতে পথ অবরোধ ও বিক্ষোভ
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে নিহত ১৬ প্রবীণ
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে নিহত ১৬ প্রবীণ
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩