ইনামুল হক, বসিরহাট: সন্দেশখালিতে তৃণমূলের অঞ্চল সহ-সভাপতিকে পিটিয়ে খুন করার চেষ্টায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। হামলার সময় আগ্নেয়াস্ত্র ছিল অভিযুক্তদের হাতে এমনটাই অভিযোগ। গ্রেপ্তার হওয়া তিন জনের মধ্যে একজন নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিত।
আরও পড়ুন:
যদিও সে ভুয়ো সাংবাদিক বলেই দাবি আক্রান্তের পরিবারের।সন্দেশখালির খুলনা এলাকার ঘটনা জমি সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে।
তোলা না দেওয়ায় এই মারধর বলে অভিযোগ আক্রান্তের পরিবারের। সন্দেশখালির খুলনা এলাকার রণজিৎ দাস যিনি প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত মেম্বার এবং এই মুহূর্তে খুলনা তৃণমূল অঞ্চল সহ-সভাপতি।আরও পড়ুন:
আরও পড়ুন:
রঞ্জিত দাস এর পরিবারের অভিযোগ-একটা জমি নিয়ে বেশ কিছুদিন ধরে গন্ডগোল হচ্ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রায় সময় এই সুকান্ত দাস রঞ্জিত দাসের কাছথেকে টাকা পয়সা নিতো। গত কয়েকদিন আগে ওই জমি সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে ৪ লক্ষ টাকা চায় রঞ্জিত দাসের কাছে।
আরও পড়ুন:
কিন্তু রঞ্জিত দাস সেই টাকা দিতে অস্বীকার করায় এদিন সকালে তার ওপর সুকান্ত দাস এবং তার পরিবারের কয়েকজন হামলা চালায়।
বাঁশ লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে রঞ্জিত দাসকে । অভিযোগ পত্রে উল্লেখ আছে সুকান্ত দাসের হাতে আগ্নেয় অস্ত্র ছিল । রক্তাক্ত অবস্থায় রঞ্জিত দাস কে প্রথমে খুলনা হাসপাতাল এবং তারপরে বসিরহাট হাসপাতালে স্থানান্তরিত করেছে। রঞ্জিত দাস এর পরিবারের পক্ষ থেকে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে সুকান্ত দাস সহ তিনজনকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। সন্দেশখালি কান্ডে তিনজনের ১৪ দিনের জেল হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।