পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার হাসপাতালের পোশাক পরে স্যালাইনের নল লাগা ও পায়ে প্লাস্টার অবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন গুলিবিদ্ধ ইমরান খান। সমর্থকদের সংযত থাকার বার্তা দিয়ে বললেন, আমার গায়ে ৪টে বুলেট লেগেছে। আমাকে ওয়াজিরাবাদের কাছেই হত্যা করার ছক কষা হয়েছিল।
আরও পড়ুন:
অসুস্থ ইমরান খানের ভাষণ রেকর্ড করার সময় পাশে রাখা হয়েছিল পাকিস্তানের পতাকা।
তাঁর সরকার ফেলে দেওয়ার সময় থেকে আজ পর্যন্ত তাঁর উপর বিরোধীদের আচরণ নিয়ে বলার সময় জানান, তাঁর সরকারের আমলে বিরোধীরা একাধিক লং মার্চ করেছে, তিনি তাদের থামাননি। কিন্তু আজ তার দলের উপর পুলিশি নির্যাতন চলছে। আজও তিনি শাহবাজ শরীফ সরকারকে ইম্পোর্টেড সরকার বলে অভিহিত করেন।আরও পড়ুন:
বৃহস্পতিবার রাতেই লাহোরের শওকাত খানুম হাসপাতালে অপারেশন হয় গুলিবিদ্ধ ইমরান খানের।
চার ডাক্তারের মেডিক্যাল টিম গঠন করা হয়। শুক্রবার এই টিমের প্রধান ডা. ফয়সাল সুলতান জানিয়েছেন, অপারেশনের পর স্থিতিশীল রয়েছেন ইমরান খান।আরও পড়ুন:
তাঁর পায়ের হাড় ভেঙেছে বুলেটের আঘাতে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সাংসদ ফয়সাল জাভেদ যিনি নিজেও আহত হয়েছেন সংবাদমাধ্যমকে জানান, আল্লাহ্র ইচ্ছায় প্রাণে বেঁচে গিয়েছেন ইমরান খান। জুম্মার পর তিনি কথা বলবেন দলের কর্মকর্তাদের সঙ্গে। এই হাসপাতালটি তাঁর মরহুমা আম্মার নামে তৈরি করেছিলেন ইমরান খান।